
অদ্ভুত এক রোগী আসল ডঃ জীলানীর কাছে৷ চামড়ায় মোড়ানো একটা ডায়রী দিল৷ ওর নিজের জীবনের কথা ওখানে লেখা৷ লোকটার ধারণা তার সাথে অশরীরির বাস৷ কি কেন কিভাবে সেটাই প্রশ্ন৷ লোকটা আসার পর নিজের চ্যাম্বারে পোড়া একটা গন্ধ পেলেন তিনি৷ সেই থেকে তার জীবনটাই হয়ে উঠল দুঃস্বপ্ন৷ ক্রাইম রিপোর্টার কামরুল একটা ঘটনা নিয়ে চিন্তিত৷ চারটে ছিনতাই কারীকে ধানমন্ডি লেকের নির্জন জায়গায় বেধড়ক পেটানো হয়ে৷ চিকিৎসারত ডাক্তারের বক্তব্য এমন ভাবে পেটাতে হলে অসুরের শক্তি দরকার! এমনটা মানুষের দ্বারা সম্ভব নয়৷ ডঃ জ্বীলানী আর কামরুল তাদের ডেসটিনি কি? ভাগ্য তাদের কিসের মুখোমুখি দাঁড় করায়... জানতে হলে পড়ুন হরর উপন্যাসিকা "পোষক" তবে রাতে পড়বেন না৷ আপনিও পেতে পারেন মাংশ পোড়া গন্ধ!