

তার বন্ধুরা সবাই ইস্কুলের মাঠে নৌকা নিয়ে গেছে। এই সময়, ইস্কুলের মাঠে, জলাশয়ে অনেক শাপলা ফোঁটে। পূজার জন্য অনেক শাপলা লাগবে। কাঁকন শাপলার ভেট (ফল) খেতে পছন্দ করে। আর শাপলা ফুল দিয়ে মালা বানাতে ভালোবাসে। তার বন্ধুরা সবাই শাপলা ফুলের মালা পড়ে, নৌকা ভর্তি শাপলা নিয়ে পূজা মন্ডপে এসে আনন্দ করবে। এই ভেবে তার মন আরও খারাপ হয়ে গেলো।