

Published
May 29, 2022
Language
বাংলা
Pages
126
Published by
বইটইসকল প্রসংশা আল্লাহর। যিনি অবিশ্বাসী-অন্তর বিশ্বাসের আলোয় আলোকিত করতে অবতীর্ণ করেছেন সত্য ও মিথ্যার মাঝে তফাতকারী মহাগ্রন্থ আল-কুরআন। ছালাত ও সালাম বর্ষিত হোক প্রিয়নবী হজরত মুহাম্মদ সা. এর উপর। যিনি বিশ্বাসের দাওয়াতে নিয়জিত ছিলেন আমরণ। বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে সংঘাত আজকের নয়। এ সংঘাত যুগযুগান্তর। বহুযুগ কেটেগেছে। দীর্ঘকাল অতিবাহিত হয়েছে। সংঘাতটা আজও রেয়েগেছে। আসলে এটাকে 'সংঘাত' না বলে 'আঘাত' বলাই যথার্থ হবে। বিশ্বাসের উপর মিথ্যার আঘাত হেনেছে। তথ্যসন্ত্রাসের আঘাত হেনেছে । ভুল ব্যাখ্যার আঘাত হেনেছে। তবুও এ বিশ্বাস মাথা উঁচিয়ে আছে মানবজাতির সূচনা থেকে। আমাদের লিখালিখির স্বপ্নটা ছোটবেলা থেকেই ছিলো। একজন লেখক হবো এ স্বপ্ন আমাদের অনেক পুরোনো। যখন থেকে লিখতে পারি। টুকিটাকি মনের কথাগুলো কলমের ভাষায় প্রকাশ করতে পারি। তখন থেকেই নিয়মিত রোজনামচা লিখতাম। কিন্তু লেখক হওয়ার স্বপ্ন থাকলেও নাস্তিকতার অন্ধকারে বিশ্বাসের মশাল হাতে নিতে হবে তা কখনো ভাবিনি। এ বিষয়ে আমরা হারিয়ে যাব, আমাদের নেশায় পরিনত হবে, কল্পনাও করিনি। যখন দেখতাম বিশ্বাসের বিরুদ্ধে নাস্তিকরা ডাহা মিথ্যা প্রচার করছে। ভুলভাল ব্যাখ্যা দিয়ে পাণ্ডিত্য জাহের করছে। কোরআনের একটা আয়াতও ঠিকভাবে পড়তে পারে না, কিংবা হাদিসের 'ইবারত' পড়া তো দূরে থাক উচ্চারণও ঠিকঠাক করতে পারে না। তারাই কিনা আবার ইসলামের গোঁমড় ফাঁস করতে হৈ-হুল্লোড় শুরু করেছে। এ সব দেখে লেখালেখির টপিক নির্ধারণ করি। এবং দুজন মিলে 'সত্যমনা' প্লাটফর্ম তৈরি করে ফেলি। আলহামদুলিল্লাহ সত্যমনার লেখা পড়ে প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন ভুক্তভোগীরা। নাস্তিকতা, অবিশ্বাস আর সংশয়ের আঁধারে আলো পাচ্ছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যে অনেকেই মেইল, মেসেজ এবং ফোনকল করে সত্যমনা লেখক টিমকে জানিয়েছেন তাদের পরিবর্তনের কথা। 'সংশয় নিরসন' কোন পূর্ব পরিকল্পিত বই না৷ এটা বাস্তবিক অর্থেই সংশয় নিরসন। বহু মানুষ যে বিষয়গুলো নিয়ে যুগের পর যুগ সংশয়ে ভুগেছে। তার-ই নিরসন করা হয়েছে এই বইতে। এটা পরিকল্পিত নয় এই কারণে যে, স্বয়ং ভুক্তভোগীরা 'সত্যমনা প্লাটফর্মের মাধ্যমে' আমাদের কাছে উক্ত প্রশ্নগুলো করেছেন। এবং উত্তর পাওয়ার পর পরিপূর্ণ সেটিসফাইড হয়েছেন আলহামদুলিল্লাহ। সত্যমনা প্লাটফর্মে বহুদিন কাজ করে যা বুঝলাম, অধিকাংশ ক্ষেত্রেই মানুষ ইসলামের ভুল ব্যখ্যার উপর ভিত্তি করে সংশয়ে ভুগে। এই ভুল ব্যাখ্যা গুলোকে আরও রংচঙ মেখে নাস্তিক, ইসলাম বিদ্বেষীরা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে। এক্ষেত্রে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে- যে করেই হোক মানুষকে বিভ্রান্তিতে ফেলা, মিথ্যাচার করে হলেও। তাই তাদের অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রশ্নের উত্তর দেয়ার ধরন একটু আলাদা, শুধু সংশয় দূর করেই আমরা খ্যান্ত হতে নারাজ। সবসময় কামনা ছিল, আমাদের লেখা পড়ে যাতে মানুষের সংশয় দূর হওয়ার সাথে সাথে অন্যদেরও সংশয় দূর করার মতো ক্যাপাসিটি তার মধ্যে তৈরি হয়। তাই পাঠকদের নিকট আমাদের আবদার থাকবে, আপনারাও চেষ্টা করবেন। শুধু নিজের সংশয় দূর করেই খ্যান্ত থাকবেন কেন! বরং সকলের সংশয় দূর করার মিশনে নামুন। শুধু সত্যমনা পাঠক নয়, সত্যমনা লেখক হয়ে আমাদের পাশে থাকুন। এই বইটি প্রাথমিক পর্যায়ে আপনাকে যথেষ্ট সাহায্য করবে ইনশাআল্লাহ। আর নাস্তিকদের কাছে আমাদের ছোট্ট নিবেদন- শুধুমাত্র বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করছেন, এমনটা যেন না হয়। সত্যি কারের মুক্তমন নিয়ে বইটি পড়ুন। আরেকটা কথা মনটা কেবল মুক্ত থাকলেই চলবে না। বরং সত্যের নিকট পৌঁছতে সত্যমনা হওয়া আবশ্যক। আশা করি সত্যের সাথে আপনার কোন বিরোধ নেই। যার আছে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকা। এই বইটি প্রকাশ হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো হাছাব বিন আহমেদ ভাইয়ের। তিনিই স্বপ্রণোদিত হয়ে সুদূর ভারত থেকে বাংলাদেশী এই ভাইদের লেখাগুলোকে প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন। এই বইটি পড়ে যারাই উপকৃত হবেন। যারাই দ্বীনের পথে পা বাড়াবেন। সে সমস্ত সাওয়াব থেকে যেন মহান আল্লাহ তায়ালা হাছাব ভাইকে একটি অংশ দান করেন। আমিন। সত্যমনা লেখক টিম। বাংলাদেশ।