

মায়া বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইরা বসে আছে গল্পের বই হাতে নিয়ে আর সাথে এক কাপ চা। বৃষ্টির দিনে তার গল্পের বই আর সাথে এক কাপ চা চাই। ইরা পড়ছে এক প্রেমের গল্প। বাইরের বৃষ্টিস্নাত পরিবেশ,টিনের চালে বৃষ্টির ছন্দময় শব্দ যেন পরিবেশকে রোমাঞ্চকর করে তুলেছে।গল্পে ইরা পড়ছিল নিতু নামক এক কিশোরীর উথাল পাতাল প্রেম,পাশের বাসার ছেলেটার প্রতি মুগ্ধ হয়ে তাকে নিয়ে ভাবা,তাকে দেখে উৎফুল্ল হওয়া,ডাইরিতে তাকে নিয়ে লেখা। কিশোরীর কল্পনার রাজকুমার হচ্ছে ধ্রুব যে মেয়েটির পাশের বাসার ভাইয়া ।ধ্রুব বিশ্ববিদ্যালয়ে পড়ে,পড়াকু,শান্ত,নম্র ধ্রুব সবার খুব প্রিয়। কিশোরকালের প্রেমের গল্প পড়তে গিয়ে ইরার মনে পড়ে গেলো তার কিশোরী সময়ের কাহিনী। ইরারও আছে এক গল্প যে গল্পটা নিয়ে ইরা ভাবে, ভেবে রোমাঞ্চিত হয় কখনোবা কিছুটা দুঃখ পায়। ইরা ভাবনায় চলে যায় তার নিজ গল্পে যখন সে ছিল চঞ্চল,উচ্ছল,ষোড়শী কিশোরী। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ইরা ফেসবুক একাউন্ট খুলে। ইরার সাথে তার প্রিয় মানুষটার পরিচয় এই ফেসবুকেই। ইরা ভাবে কখনো তার সাথে দেখা হলো না অথচ এই অনলাইনের পরিচয়েই সেই ব্যাক্তির মায়ায় পড়ে গেলো ।
আসালামুআলাইকুম
Read all reviews on the Boitoi app
Llp
ভালো
Just wow...
Khuv ei choto golpo but Mon a lege geche golpo ta golpo ta aro Boro hote parto