

স্বামীর সাথে হানিমুনে গিয়ে স্বামীর হাত ধরে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে আফরিন গলা ছেড়ে গান ধরে, 'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি। তোমায় দেখতে আমি পাই নি। বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি॥' কয়েক লাইন গেয়ে লজ্জায় চুপ হয়ে যায়। পাভেল আফরিনের কণ্ঠে মুগ্ধ হয়ে আরো কয়েক লাইন গাইতে বলে। আফরিন আরো লজ্জায় পড়ে যায় কারণ পাশ থেকে এক মধ্যবয়সী দম্পতিও তাকে গাইতে বললো। গলা ছেড়ে আবার গান ধরে আফরিন। আশপাশ থেকে আরো কিছু মানুষ জড় হয়। আফরিনের গান শুনে সকলে মুগ্ধ হয়। শুভকামনা জানায়। আফরিনের গান এবং নতুন জীবনের জন্য। অনেকে ছবি তুলে, অনেকে ভিডিও করে। হানিমুনে স্বামীর হাত ধরে সমুদের পানিতে পা ভিজিয়ে একটি মেয়ে তার স্বামীর উদ্দেশ্যে গান গাইছে। এটি ভিডিও করে কেউ একজন ফেসবুকে ছেড়ে দেয়। দ্রুত ভাইরাল হয়ে যায় ক্লিপটি। তারপরেই আফরিনের জীবনে নেমে অপ্রত্যাশিত এক ভয়ংকর ঝড়। অন্যদিকে সৌরভ তার পছন্দের মানুষটিকে বিয়ে করার জন্য মায়ের সাথে মানসিক এক লড়াইয়ে নেমেছে। সর্বশেষ কে জয়ী হয় ? গল্পটা পড়ে উত্তরটা পাঠকেরাই দিক।
"অসাধারন, খুবই সুন্দর এবং সাবলীল। লেখিকার জন্য অনেক দোয়া ও শুভকামনা। গল্পটা সত্যিই অসাধারন। লেখিকাকে অনেক ধন্যবাদ এরকম গল্প উপহার দেয়ার জন্য। এরকম আরোও অনেক গল্প চাই।"
আপু অসাধারণ লিখেছেন। খুবই ভালো লাগার মত একটি গল্প ছিল। শুভ কামনা আপনার জন্য🥰🥰🥰
Read all reviews on the Boitoi app
অসাধারন, খুবই সুন্দর এবং সাবলীল। লেখিকার জন্য অনেক দোয়া ও শুভকামনা। গল্পটা সত্যিই অসাধারন। লেখিকাকে অনেক ধন্যবাদ এরকম গল্প উপহার দেয়ার জন্য। এরকম আরোও অনেক গল্প চাই।
গল্প বলেই এমন সৌরভদের দেখা পাওয়া যায়।বাস্তবে এমন সৌরভদের কিংবা তার বাবা-মায়ের দেখা পাওয়া দায়। লেখিকার লেখার মাধ্যমে সমাজ সচেতনতার বিষয়টি ফুটে উঠেছে যা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ এরকম লিখা উপহার দেওয়ার জন্য।আশা করি আরও অনেক লিখা পাবো।শুভ কামনা রইলো♥
ডিভোর্স যে কোনো যোগ্যতা বা অযোগ্যতার মধ্যে পড়ে না তা উঠে এসেছে। শুধুমাত্র ডিভোর্স হলেই যে খারাপ ব্যাপারটা এমন নয়৷ সুন্দর 💝
খুবই সুন্দর এবং পজিটিভ একটা গল্প।সমাজের প্রতিটা মানুষ সৌরভের মতো হলে বর্তমানে ডিভোর্সী মেয়েরা যেমন ভুক্তভোগী তেমনটা আর থাকতোনা। তারাও নতুন করে সুন্দর জীবন যাপন করার সপ্ন দেখতে পারতো। কিন্তু আমাদের সমাজের বান্তবতা সম্পূর্ণ ভিন্ন।শুধুমাত্র ডিভোর্সী মেয়েরাই বুঝে তারা কিভাবে জীবনযাপন করে।সমাজের মানুষের চিন্তাভাবনার বিকাশ হোক এটাই আশা করি।যাইহোক গল্পটা খুবই অসাধারণ ছিলো।সমাজের বাস্তব দিক তুলে ধরা হয়েছে। এরকম গল্প আরও চাই। ❤️❤️❤️
অসাধারণ গল্প। জীবনের প্রতিটি ধাপ লেখিকা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক দোয়া ও শুভকামনা রইল। আশা করি পরবর্তী গল্প খুব শীঘ্রই পাবো। ❤️
এটা আসলেই খুব সুন্দর একটা বই সবার উদ্দেশ্য এটাই বলতে চাই সবাই এই বই টা পরেন খুব ভালো লাগবে❤️💙💜
যথেষ্ট সাবলীল এবং স্বতঃস্ফূর্ত লেখনী। লেখিকার জন্য শুভকামনা।
বই টি আসলেই অনেক ভালো লিখেছেন, পড়ে ভালো লেগেছে, লেখিকার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আশা রাখি এমন আরো বই পাঠকরা পড়তে পারবে।
দারুণ গল্প। সাবলীল ও সুখপাঠ্য। দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো। লেখককে ধন্যবাদ।