

পাঁচ বছরের ক্রিস্টিন নিজের মনেই কথা বলে, মায়ের প্রশ্নের উত্তর বলে সে তার ভাইয়ের সাথে কথা বলছিলো। বাচ্চারা অনেক সময়ই কল্পনায় নিজেদের খেলার সাথি বানিয়ে নেয়, তাই প্রথম দিকে বাবা মা কেউই ব্যাপারটাকে গুরুত্ব দিলেন না, কিন্তু ঘটনা যখন আরও গভীরে চলে গেল, তাঁদের পারিবারিক জীবনে অশান্তি নেমে আসলো তখন উনারা মেয়েকে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিলেন। সমস্যার সমাধান কী আসলো, আসলেই কী ক্রিস্টিন কল্পিত ভাইয়ের সাথেই কথা বলতো? বিড়ালের অত্যাচারে অতিষ্ঠ এক বৃদ্ধ খবর দিয়ে আনলেন একজন কুখ্যাত আততায়ীকে, খুন করাই যার পেশা। ঘটনাটা শুনে সবাই হেসে উঠবেন নিশ্চিত, সেই আততায়ীও হেসে ছিল। মালিকের ভাষ্য অনুযায়ী বিড়ালটা নরক থেকে উঠে এসেছে, আসলেই কী তাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রায় দুই বছর পর, মানব ইতিহাসে সবথেকে দীর্ঘ সময় ধরে যে মর্মান্তিক এবং লোমহর্ষক ধ্বংসযজ্ঞ ঘটানো হয়েছিল তার আরেকটি নাম ছিল ‘সীজ অফ লেলিনগ্রাদ’। ১৯৪১ সালের ৮ই সেপ্টেম্বর থেকে ১৯৪৪ সালের ২৭শে জানুয়ারি পর্যন্ত মোট ৮৭২ দিন নাজী জার্মানির উত্তর আর্মি গ্রুপ, তৎকালীন সোভিয়েত রাশিয়ার লেলিনগ্রাদ শহরকে অবরুদ্ধ করে রাখে। সেই রোমহর্ষক দিনগুলোতে, এই সুবিশাল শহরের মানুষের ভাগ্যে ঠিক কি ঘটেছিল? তাঁরা কি নিজেদের বাঁচাতে পেরেছিলেন, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি নির্মম মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল লেলিনগ্রাদ? সত্যি ঘটনার উপর রচিত এই গল্পটির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎসতা আর নির্মমতার আরেকটি নতুন দিক উন্মোচন করা হয়েছে, এমন একটি বিভৎসতা যা সারা বিশ্বের মানুষকে করেছিল স্তম্ভিত, নির্বাক। এরকম মোট পাঁচটি রোমহর্ষক অনুবাদ গল্প নিয়ে আমাদের এই আয়োজন। ভিন্ন মাত্রার, ভিন্ন স্বাদের গল্পগুলো পাঠককে টেনে নিয়ে যাবে অন্য কোন এক জগতে।

আরো হিংস্রতা চাইইইইইই
Read all reviews on the Boitoi app
এই বইটার প্রতিটা গল্পই আপনাকে অন্য ধরণের একটা স্বাদ দিবে৷ অনুবাদক হিসেবে আমি হাফিজুর রহমানকে চিনি৷ তার অনুবাদ দারুণ হয়৷ স্পাইডারউইক ক্রনিকেলস তার অনুবাদ ও সম্পাদনায় সুখপাঠ্য৷ এখানকার প্রতিটি গল্প ভাল৷ শুভকামনা বন্ধু