

আমি পালিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের পর শ্বশুরবাড়িতে ঢোকার আগ পর্যন্তও আমার একটুও ধারণা ছিল না যে জীবনের মোড় কোনদিকে ঘুরতে যাচ্ছে। সদ্য অষ্টাদশীর ছোঁয়ায় তখন আমি। আবেগের সাগরে ভাসছিলাম। প্রেমের প্রজাপতি উড়ছিল হৃদয়ের আনাচে-কানাচেতে। পৃথিবীর সব যুক্তি তখন আমার ভুল মনে হতো। ঠিক মনে হতো শুধু আমার স্বামীকে। তাইতো, আঠারো বছরের রক্তের সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমিয়েছিলাম এক অজানা অচেনা ভুবনে। আমার স্বামীর হাত ধরে। রাত সাড়ে দশটায় বিয়ে সম্পন্ন করে শেষবারের মতো নিজের বাবাকে যখন দেখতে গেলাম, বাবা তখন সাফ জানিয়ে দিলেন যে আমি মরে গেলেও তিনি আমার মরা মুখ দেখবেন না। আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিলেন তিনি। মুখেমুখে ত্যাজ্য করলেন আমায়। আমি খুশিখুশি মেনে নিলাম সবকিছু। বাবা-ই তো! এমনিতেই কদিন পর সব ঠিক হয়ে যাবে। রাগ ভুলে যাবেন। মেয়েকে না দেখে থাকতে পারবেন নাকি? মান সম্মান তো আর নিজের সন্তানের থেকে বড় হয়ে গেল না। হাহ! তখন আমাদের সম্পর্ক মেনে নিলে আজ আমাকে পালিয়ে যেতে হতো না। যতো যাই হোক, সবকিছু ধ্বংস হয়ে যাক, আমিতো আমার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। একান্ত নিজের! আবির!
Feels great.Next part hopely coming soon 🥰
Read all reviews on the Boitoi app
খুব ভালো বই