

কখনও জীবন যেন এক রহস্যময় মহাসমুদ্র! যার গভীর তলদেশ কারও পক্ষেই আবিষ্কার করা অসঅম্ভব। তবুও অতলান্তিক সেই সমুদ্রে তলিয়ে যেতে যেতে মানুষ শিখে যায় ভেসে থাকার সামুদ্রিক প্রচেষ্টা। গত দু'বছর ধরে করোনা পরিস্থিতি ও নানা জটিল সমস্যায় পৃথিবী যেন এক বুক হাহাকারে বিভীষিকাময়। মানবজাতি দিশেহারা জীবন যুদ্ধে । হাজারও বিচিত্র কষ্টের নোনাজল বুকে চেপে মানব জীবন এগিয়ে যাচ্ছে অজানা গন্তব্যে। এমনতর মানুষের নানামুখী চাপা কষ্টের পসরা নিয়েই গল্পগ্রন্থ " অশ্রুরুদ্ধ"