

রতনপুর গ্রামের পঁয়ত্রিশ বছর বয়সী এক যুবকের নাম সবুজ।সে একজন ইলেক্ট্রিক মিস্ত্রী। গ্রামের যেকোনো ইলেক্ট্রিকের সমস্যা সমাধানে সে যেনো ওস্তাদ।তবে সাদামাটা এই মানুষটার জীবনে দুঃখের শেষ নেই।যদি বলতে হয় সবুজ ও তার পরিবারের ভাগ্য অনেক খারাপ। একে তো তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না,তাঁর উপর এক বছর পর পর তাঁর বাবা মারা গিয়েছেন।পরিবারে আছে শুধু সে,তার মা,তার বউ এবং তার ছোট ভাই সুরুজ। যে বর্তমানে দুবাই থাকে।মাঝে মধ্যে সংসারের কিছু খরচাপাতি সে পাঠায়, তবে সুরুজও বিদেশে তেমন একটা সুবিধায় নেই।তাই,বাধ্য হয়ে পরিবারের সকল খরচ বহন সবুজের করতে হয়।একদিন একটা অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় সবুজ মারা যায়। এতে করে তার পরিবারের জীবনে নেমে আসে শোকের ছায়া।
Read all reviews on the Boitoi app