

বিশিষ্ট কলামিস্ট , লেখক , গবেষক , সম্পাদক ইমেরিটাস আধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা ১২টি প্রবন্ধ নিয়ে তৈরি করা হয়েছে 'বন্ধ করো না পাখা ' বইটি । সমাজসচেতন পাঠকরা তাদের অনেক প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আবগত হতে পারবেন বইটি পাঠ করে । লেখক সমাজ সংস্কার ও বিনির্মাণের প্রয়োজনে যথেষ্ট তথ্য উপাত্তের সন্নিবেশ ঘটিয়েছেন । আমাদের না-জানা অনেক তথ্য রয়েছে , যা মেধাকে বিকশিত করবে এবং প্রকৃত সত্য উদঘাটনে সহযোগিতা দেবে । প্রিয় দেশ , জাতি , সংস্কৃতি , ইতিহাস , মুক্তিযুদ্ধ বিষয়ে যথেষ্ট আলোক-পাত করা হয়েছে । পাঠকবর্গ বিশেষ করে অনুসন্ধানীদের জন্য রয়েছে নানাবিধ তথ্য-উপাত্ত । বইটির কয়েকটি প্রবন্ধ যেন সব সময়ের জন্য প্রযোজ্য , যার আবেদন কখনোই শেষ হবার নয় ।