

মফস্বল শহরের সাধারণ পরিবারের সাধারণ মেয়ে সে।গড়পড়তা জীবনে ছন্দপতন নেমে আসে কাছের লোকেদের প্রতারণায়। সে প্রতারণা নিষ্কলুষ? নাকি সাজানো নাটক? এক অসাবধান সিদ্ধান্তে বদলে যায় মেয়েটার জীবনের সাজানো অধ্যায়! আমরা দেখি পারিবারিক সামাজিক টানাপোড়নের বাইরে আত্মিক দ্বন্দ্ব। যখন লড়াই নিজের সাথেই,কে দায়ী তবে?