

উড়ে চলে প্রজাপতি উড়ে চলে মন ভালোবাসা পেতে তোমার আশা সারাক্ষণ তোমার পরশ খুঁজি আমি থাকো কেন দূরে প্রেম যদি তুমি নাই দিবে বাঁধো কেন সুরে? রাত্রি জেগে কেন তবে ফোনে আলাপন ঘুরে ফিরে হৃদয় বন্ধু তোমার কথাই বলে অন্য কোথাও যায় না সে তো জোর করেও না চলে স্বপ্ন জাগে অনুভবে হৃদয় জাগরণ