

বৃষ্টি শব্দটা খুবই জটিল। কারো জন্য আনন্দের বন্যা বয়ে আনে আবার কারো জন্য তীব্র দুঃখের কারন। এই বৃষ্টির দিনে কেউ আনন্দে মেতে উঠে কেউবা থাকে ফসল হারানোর চিন্তায়। বাচ্চারা শখে বৃষ্টিতে ভিজে। আবার কেউ বৃষ্টিতে ভিজে মাঠে যায় নিজের আয়ের উৎস বাঁচাতে। এই প্রতিক্ষিত বৃষ্টির দিনে কেউ ঝালমুড়ি খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। আবার কেউ বৃষ্টির হাত থেকে নিজের কুঁড়েঘরকে বাঁচাতে ছিদ্র টিনের নিচে হাঁড়ি বসাতে ব্যস্ত। বৃষ্টির দিনে এই তো পার্থক্য দুই শ্রেনির মানুষের মধ্যে। কেউ বলে বৃষ্টি ভাগ্য, কেউ বলে বৃষ্টি তাদের বেঁচে থাকার বড় বাঁধা। তবে আমি চাই বৃষ্টি হোক। বৃষ্টি ভাগ্য। বৃষ্টি হোক সবার জন্য ভাগ্যের এবং কল্যানকর। লেখা সাইকা সিনথিয়া।
জি
Read all reviews on the Boitoi app
Nice
উনার লেখায় নতুনত্ব রয়েছেঃ অসাধারণ শৈলী💝🌷🌱 মাশা'আল্লাহ