

পুরুষ আর স্বামী এক না। পুরুষ মানুষ জীবনসঙ্গী হয়, পিতা হয়, বড়ো ভাইও হয়, হয় পুত্রধনও। একেক নামে তাদের আচরণ হয় একেক রকম। যে পিতা ভীষণ রকম নারী-স্বাধীনতায় বিশ্বাস করেন, তিনিও জীবনভর তার নারীকে শোষণ করেন। যে ভাই বোনের কপালে স্নেহের হাত রাখে সেও সজোরে লাথি কষে তার নিজস্ব নারীটির নিতম্বে! স্বামী শব্দের অর্থ প্রভু! স্বামী একটা গুচ্ছ অর্থের শব্দ! শুধুমাত্র কোনো পুরুষ স্বামী হয় না। বৈবাহিকসুত্রে মেয়ে মানুষের প্রভু হয়ে যায় একজন পুরুষ, সেই পুরুষের মা, তার বোন, তার ভাই কিংবা ভাজ! ক্ষেত্রবিশেষে প্রতিবেশিরাও হয়ে যায় নারীর স্বামী! এমনকি মা, বোন, বন্ধু, পিতা কিংবা পুত্র-কন্যারাও কখনো কখনো হয়ে ওঠে নারীর বিচারকর্তা তথা স্বামী! আমি আমার চারপাশে হেরে যাওয়া নারীদের দেখি, কাউকে আমি জিতে যেতে দেখিনি। মেরুদণ্ড শক্ত ঘুরে দাঁড়াতে দেখিনি কাউকে কোনোদিন। কিংবা সেই সমস্ত ঘুরে দাঁড়ানো, খুব সফল, চকচকে নারীর বিশাল সব জয়ের আড়ালে কোনো গোপন পরাজয়ের গল্প আমার ঝুলিতে ভরা! প্রেমের গল্প লেখায় সুনাম আছে আমার। সাধারণত একটু ড্রামাটিক লেখা লিখতে পছন্দ করি। যাকে বলে 'লার্জার দ্যান লাইফ!' 'স্বামীচরিত' তা নয়। 'স্বামীচরিত' জীবনের গল্প। যে জীবনটা আমাদের সত্যিকারের পৃথিবী, সেই সত্যিটাকে নগ্ন করে, হেরে যাওয়ার গল্পগুলো নিয়েই 'স্বামীচরিত!' এই সিরিজের প্রথম নিবেদন, মিতালির জীবনের গল্প, 'স্বামীচরিত ১ম ভাগ!'
"মিতালি!এত বোকা এত সরল মানুষ হয়?মানুষের সারল্যতা ভালো তবে এতটাও না যেটা নিজের আত্মসম্মান কে বিকিয়ে দেয়!ভুল তো ও প্রথম থেকেই করে আসছিল,শুধু সেই ভুলের খেসারত নিজের মা,মেয়ে,ছেলে কে হারিয়ে দিতে হয়েছে।বিধি বাম যে সমস্যার সমাধান আগেই করা উচিত সেটা যদি না করা হয় একদিন না একদিন তো তা সুনামি হয়ে ফিরবে এটাই স্বাভাবিক তাই না?মিতালির গল্পটা আমার খুব কাছের কারো সাথে মিলে যায়।একটা হেরে যাওয়ার গল্প,অপ্রাপ্তি,লাঞ্ছনা আর আত্মসম্মান হারানোর গল্প!এই গল্পগুলোর কথা খুব সহজেই বলে যাওয়া যায়,কিন্তু এর ভুক্তভোগীরাই জানে জীবনে বেঁচে থাকাটা কত কঠিন!আমি ব্যক্তিগতভাবে মিয়ালীদের অপছন্দ করি,অপছন্দ করি এবং অপছন্দ করি।যে নিজের আত্মসম্মান বিকিয়ে বাঁচতে চায় আমি তাদের কখনোই সাপোর্ট করিনা,হয়তো ওমন পরিস্থিতিতে আমি পারিনি বলে সহজেই বলে ফেলতে পারছি কিন্তু সত্যিই এভাবে বেঁচে থাকার চেয়ে সন্ন্যাসী হওয়া ভালো। সমাজের সব মিতালিদের বোধদয় হোক,তারা ভালো থাকুক।এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক এটা তার অধিকার। আর আপুর লিখা?ঐটা বরাবরই সুন্দর,সাবলীল,প্রশংসনীয় আর হৃদয়নিংড়ানো। আপু শুনুন একটু কম কম কাঁদাবেন তো,বেশি কাঁদতে ভালো লাগে না! ভালোবাসা নিবেন আপু।💕"
too good… mesmerizing 🌸
Read all reviews on the Boitoi app
মিতালী শেষ পর্যন্ত পারলো, অসাধ্য সাধন করলো!
Apur oshadharon lekhonite aami r akbar mughdho. Ai golp ta amder bastob jiboner osonkho shami strir protichobi. R eta o mante hobe baba mayer somporker provab ta j sontander jibon ki poriman durvog boye ane seta o apu ki sposto socho kore tule ansen. But sobcheye beshi kharp lagse piu er accident ta. Ami literally kanna kotesilam r akta bachar mukh chokhe vastesilo r akta udvranto mayer face j sontan shoke a pathor. Sobsesh a hatts off Afsana apu!! Waiting for 2nd part.
অনেক নারীই এই চিন্তা য় টকসিক পরিবার টিকিয়ে রাখতে চায় একতরফা ত্যাগ কোন কাজে আসে না
"স্বামীচরিত"গল্পটা ই-বুক নিয়েছিলাম বেশ কিছুদিন আগে।ব্যাস্ততার কারনে পড়া হচ্ছিল না।আজকে বিকেল থেকে বসে শেষ করলাম...জয়ী হওয়ার পরে যখন মিতালি সাইফ কে বাসা থেকে বের করে দিল তখন আমি ভাবলাম এত তাড়াতাড়ি এমন কাহিনি হল? আসলে এটা গল্প তো হয়ত হতে পারে.. বের করে দিয়ে ভালোই করেছে মিতালি কিন্তু আশা আপু হচ্ছে এরকম লেখক যে বাস্তব জিনিস টাই তুলে ধরে।সিনেমায় যেমন সমাপ্ত বা দি এন্ড হয় আসলে বাস্তব জীবনে কোন ঘটনা,দুর্ঘটনা, কোন কষ্ট এর শেষ হয় না।মিতালি ছেলের দিকে তাকিয়ে ঠিকই তার স্বামী কে আবার ফিরিয়ে নিয়ে আসে।আর ফিরিয়ে নিয়ে আসে আরও আরও দুঃখ, কষ্ট, যন্ত্রনা। খুব ভালো লেগেছে আপু গল্পটা। তোমার গল্পে সব নায়িকার চরিত্র হয় আত্মঅহমিকায় ভরপুর, জেদি, তেজী কিন্তু মিতালি কে এত নরম বানাইলা কেন আপু।এত ধৈর্য কেনো এই মেয়েটার? আমার কাছে মনে হচ্ছে আমি যদি সাইফ কে পেতাম তাহলে যে কি করতাম..একেবারে টুট টুট করে ফেলতাম। আমি এখনো একটা ঘোর এর মদ্ধে আছি।আহা কি কষ্ট মেয়েটার!মিতালির কি হল এটা জানতে ইচ্ছা হচ্ছে খুব।পরের খন্ড পড়ার অপেক্ষায় রইলাম ❤️ আরেকটা কথা আজকে রাস্তায়, দোকানে একটু এলোমেলো ভাবে বসে আড্ডা দেয়া লোকগুলো কে দেখলেই কেনো যেনো ভা/দা/ইম্মা সাইফ এর কথা মনে হচ্ছিল।কি যে রাগ লাগছিল উফফফ!!
শেষটা আরো একটু বাড়িয়ে দিলে ভালো হত। অন্ততপক্ষে সায়ানের কি হলো? পিউ আসলেই মরে গেল কিনা? আর মিতালি কি আসলেই মেরুদণ্ডহীন হয়ে হেরে গেল?
আমার ভালো লেগেছে।
পরবর্তী অংশ কবে আসবে? পরে কি হলো জানতে খুব হাসফাস হচ্ছে।
অনেক ভালো লাগছে
অসাধারণ লেখনী। অনেক ভালো লেগেছে। দ্বিতীয় পর্বের অপেক্ষায় 💕