

ভাষা শেখার ক্ষেত্রে অনেকেই কিছু ভুল পদ্ধতি অবলম্বন করেন। তাই দীর্ঘদিন ইংরেজি ভাষা শিখেও ইংরেজিতে যোগাযোগ করতে পারেন না, অথবা দীর্ঘদিন আরবি ভাষা শিখেও কুরআন-হাদিসের মর্ম অনুধাবন করতে পারেন না। আমরা আমাদের গবেষণালব্ধ পদ্ধতিতে, সবচেয়ে সহজ ও প্রাণবন্ত উপায়ে উপস্থাপন করার মাধ্যমে, আরবি ভাষাকে বাংলাদেশের মানুষের মাঝে জনপ্রিয় করে তুলতে চাই। আরবি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় অথবা অন্তত তৃতীয় ভাষার স্তরে উন্নীত করতে চাই। সে লক্ষ্যেই এই বই। এ বইটি মূলত আরবি ভাষা কোর্সের 'লেভেল-১' এর বই। এখানে ২০০ টি ক্রিয়া পদের রূপান্তর, এবং ৪০০ টি অ-ক্রিয়া পদ রয়েছে — যা শিখলে কুরআনের ৮৫% শব্দ বা ৬০৫৫৬ টি শব্দ শেখা হয়ে যায়। এরপর ‘লেভেল-২’, ‘লেভেল-৩’, এবং ‘লেভেল-৪’ বইগুলোর শব্দগুলো শিখলে কুরআনের ১০০% শব্দ শেখা হয়ে যায়। আমাদের আরবি ভাষা শেখানোর পদ্ধতি অন্যদের চেয়ে ভিন্ন। আমরা শুরুতে এমন শব্দাবলি শিখি, যা কুরআনে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। এরপর ধীরে ধীরে কম ব্যবহৃত শব্দগুলো শিখি। একইভাবে, আরবি ব্যাকরণের যেসব নিয়ম কুরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, সেগুলো আমরা সবার আগে শিখি। এরপর ধীরে ধীরে কম ব্যবহৃত নিয়মগুলো শিখি। এতে করে খুব সহজে এবং অল্প সময়ে আরবি ভাষা শেখা যায়।
Wonderful
Read all reviews on the Boitoi app
আলহামদুলিল্লাহ
লেখকের প্রচেষ্টা মহান সৃষ্টিকর্তা কবুল করুন ও উত্তম প্রতিদান দিন। ক্রিয়ার রুপান্তরে একবচন, দ্বিবচন ও বহুবচন (লিঙ্গ সহ) উল্লেখ করলে অনেক বেশী উপকৃত হতাম।