

একজন মানব শিশু কথা বলতে শেখার পর থেকেই শুরু হয় তার পৃথিবীকে জানতে চাওয়া। এই জানতে চাওয়ার চোখটা তৈরি করে দিতে হয় মা বাবাকে। ওদের হাজারো কৌতুহল ভরা প্রশ্নের সুন্দর এবং বয়সোপোযোগী উত্তর দিয়ে। এমন উত্তর দিতে হয় যাতে ওদের ভেতরে জানার স্পিহা বাড়ে। আমি চেষ্টা করেছি এভাবেই একটা সাধারন কিন্তু বাস্তব সম্মত পৃথিবী চেনাতে আমার কিশোর ছেলেকে। "আহুকথন"---- কয়েক খন্ডে প্রকাশিত হবে। এই মুহুর্তে ই-বুক হিসেবে বইটি প্রকাশিত হতে যাচ্ছে। একদম শিশুবেলা থেকে ছেলের কলেজ জীবন পর্যন্ত জার্নিটা লিখে ফেলার ইচ্ছে আছে, আল্লাহ চাইলে। আমি হয়তো আমার ছেলেকে ম্যাটেরিয়ালিস্টিক সম্পত্তি খুব বেশি দিয়ে যেতে পারব না, অন্যরা যেখানে পৈতৃক_মাতৃকসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে ধনী হয়, আমার ছেলেটার সেসব হয়তো হবে না। কিন্তু আমার ছেলের কাছে থাকবে মা প্রদত্ত অন্য রকম এক সম্পদ---- "আহু কথন", মা না থাকার দিনগুলোতেও।
"বইটি নিয়ে আসলে বলবার মতন দুঃসাহস আমার নেই। এমন সুখপাঠ্য বই ইদানীং পাওয়া দুষ্কর। প্যারেন্টিং কতটা কঠিন কিন্তু মজার তা একজন প্যারেন্ট তথা অভিভাবক ছাড়া বোঝা অসম্ভব। "আহুকথন" এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতন একটা বই। অনেক শুভেচ্ছা প্রিয় লেখকের প্রতি। পরের খন্ডের জন্য অধীর আগ্রহে রইলাম।"
বইটি পড়ে খুব ভালো লেগেছে ।প্যারেন্টিং এর উপর আরও বই চাই। আমার মেয়ে ক্লাস টু তে পড়ে তার মনেও অনেক প্রশ্ন। প্যাড এর ব্যাপারে সে যানতে চাওয়ার অনেক পরে তাকে বুঝিয়ে বলি।
Read all reviews on the Boitoi app
নিজে মা হওয়ার সময় থেকেই একচুয়ালি কনসিভ করার সময় থেকেই ভাবতাম আমার জন্য যেগুলো খারাপ হয়েছে সেগুলো যেন আমার সন্তান না পায়(সবাই বাবা মায়ের সব ব্যাপারে লাকি হবেই এমনটা তো হয় না)।এর বাইরে আসলে আর কিছু বুঝতাম না।পজিটিভ প্যারেন্টিং,কো প্যারেন্টিং এগুলো আমি গুগল ঘেটে ঘেটে নিজে বের করে পড়তাম।ইংলিশ ছাড়া বাংলায় এধরণের কন্টেন্ট ছিলই না আগে।এখনকার প্যারেন্টসদের আমার এ ব্যাপারে প্রিভিলেজড মনে হয় আলহামদুলিল্লাহ।আর এই অগ্রগতির জন্য মিম্মি আপুর অবদান অনেক।কারন এখনো এই দেশের কালচারে 'আমরা কি আর মানুষ হই নি' ধরনের বক্তব্য প্রশংসা কুড়ায়।সেখানে আপু স্রোতের বিপরীতে গিয়ে সন্তান একজন আলাদা মানুষ এটা ভাবতে শিখিয়ে যাচ্ছেন।এই পথ যাত্রায় এই বইটি অনেককে সাহায্য করবে।আমাকে তো অতি অবশ্যই।অনেক খুশি হয়েছি বইটি পেয়ে। আমি ফেসবুক থেকেই অনেক উপকৃত হয়েছি আপুর পোস্ট দ্বারা।টুকরো টুকরো টিপস গুলো এখন একগুচ্ছ হয়ে আমার হাতে থাকবে ভাবতেই অন্যরকম আনন্দ পাচ্ছি। দ্বিতীয় খন্ড জলদি আসুক সেই অপেক্ষায়।
আসসালামু আলাইকুম। পড়ে শেষ করলাম আহুকথন। বইয়ের প্রতিটা লাইন পড়ে মনে হয়েছে ইশ এইরকম একটা মা যদি আমরা সবাই পাইতাম তবে হয়তোবা জীবনটা কে আরও বেশি সুন্দর মনে হইতো। আমি পড়তে পড়তে বহুবার চোখে পানি চলে আসছে আমার। এই টেক্সট টা টাইপ করতে করতেও আমি কান্না করছি। "মা তবে তো এটা wastage না, holy products, বেবি তো আল্লাহর গিফট। " এই লাইনটা পরে মন থেকে কি পরিমান দোয়া যে আহনাফ এর জন্য আসছে বুঝতে পারবো না। আর আপনার শিক্ষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ইচ্ছে করছে সেলুট দেই আপনাকে। জানি না কখনো বিয়ে সংসার আমাকে দিয়ে হবে কি না তবে মা যদি হই কখনো এমনই সন্তানের বন্ধু হয়ে পাশে থাকতে চাই। কখনো সন্তান বলে সে আমার থেকে কম জানবে বা আমি ই বরাবর সঠিক এই মানসিকতার প্যারেন্টিং আমাদের সমাজ থেকে বিলিন হয়ে যাবে যদি সকলেই আপনার মতো মতাদর্শে সন্তানের লালন-পালন করে ইনশাআল্লাহ। ভালোবাসা, দোয়া আর শুভ কামনা সতত আপনাদের দুইজনের জন্য। জীবনের একবার হলেও আপনার মতো একজন আদর্শ মায়ের ও তার সন্তানের সাথে দেখা করতে চাই।
পরবতী খন্ডের অপেক্ষায়।
এক কথায় বই টি অসাধারন,ধন্যবাদ লেখকে চমৎকার পেরেন্টিং মূলক বই লেখার জন্য,
এতো ভালো একটা বই আরও আগেই মায়েদের জন্য দরকার ছিলো।একরাশ ভালোবাসা মিম্ মি আপুকে এভাবে সব মায়েদের কথা ভেবে বইটি প্রকাশ করার জন্য।
অনেক দিন এই বইটার অপেক্ষায় ছিলাম।একটা বাচ্চাকে দিনে দিনে বড় করে তোলা যত্নে আদরে শাসনে এটা শুধু দায়িত্ব নয় আরো অনেক কিছু।সবসময় চেয়েছি আমার মেয়েকে বন্ধুর মতো বড় করবো।মা যেনো শুধু মা না হয়।টিন এজ বয়স নিয়ে ভয়ে ছিলাম।যাক আমার মেয়ের টিন এজ হবার আগেই বইটি এসে গেলো।ভালোবাসা আহু আর আহুর মা টম বয় কে।
Thank you for such a real life based parenting book.Its one of the best parenting book I hav ever read.I am also mother of a baby boy.I learn many things. best wishes n waiting for your next book...
বইটা পড়ে রবি ঠাকুরের ছোট গল্পের ডেফিনেশন মনে পড়ল। আরো অনেক অনেক লেখা চাই লেখিকার
রেটিং ১০ থাকলে ১০ই দিতাম।আপুর লিখা নিয়ে কোন কথা বলার অবকাশ নেই। আপুর প্রায় সব বই ই আমার পড়া হয়েছে। খুব ভালো লাগে আপুর সবলিখা পড়তে। খুব যত্ন করে ছোট ছোট শব্দে সহজ সরল ভাবে সবকিছু পাঠকের কাছে উপস্থাপন করার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ। বইটা পড়ে অনেক কিছু ই শিখলাম জানলাম।আমার কাছে বইটা অসাধারণ অসাধারণ অসাধারণ লাগছে। ♥️♥️♥️♥️♥️