

"কিরে বন্ধু কি খবর সামনে স্কুলের অনুষ্টান এরপরে ঈদ, কি কি কিনবি।মানিব্যাগ ভালো কিনিস, দেখিস খারাপ কাপড় পরবি,তরে তো বুঝা যায় না"সামনে দিয়ে রুহি ও তার বান্ধবীরা যাচ্ছে। দেখে একটু বড় ভাব মারলাম। বললামঃ"নারে বন্ধু এ বছর তোদের থেকে ভালো কাপড় চুপর কিনবো! হা তোরা কি মনে করিস আমায়!"রুহির এক বান্ধবী বলে উঠলো "একেই বলে টাকার ভান্ডার, একে যে পাবে সুখে থাকবে" শাহিল(বন্ধু) বললো "কিরে তোর এতো টাকা এলো কোথা থেকে।"বললাম "তোদের যেভাবে আসে সেভাবে তাতে কি হয়েছে""নারে বন্ধু কিছু না দেখা যাক কি কিনিস দুদিন পরেই ঈদ, দেখবো;😆"কিছু বলার নেই বাসায় গেলাম। গিয়ে বাবাকে বলার আগে বাবা বললেন "তোর জন্য কি আনবোরে বাচা বল"।বললাম "বাবা আমি নিজে তোমার সাথে গিয়ে আমার জামাটামা কিনবো, তুমি খারাপ কিনো।"বাবা কিছুটা কষ্ট পেলেন, মা এসে ধমকালেন "কি বলিস এসব"।বাবা " থাক বুঝেনা এখনো ছোটই আছে বাদ দাও"বলে মাকে আটকালেন। পরদিন সকালে বাজারে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসলাম।
সুন্দর
Read all reviews on the Boitoi app
Nice