

রিশতার স্বামীর মৃত্যুর পর তার জীবনে আঁধার নেমে আসে। আলোর খোঁজে হাঁটতে থাকা রিশতা হঠাৎ দেখা পায় অবিনিশ্বর সত্তার নিয়ামতের। কিন্তু তার একাকী জীবন অনেকটা অনিরাপদ। সঙ্গী হিসেবে হাত বাড়ানোর কেউ নেই। এমন একাকী সঙ্গ খুব আনন্দে উপভোগ করে তারই বিপরীতে থাকা আরশ নামক যুবকটি। তার সঙ্গীহীন জীবনে কোন নারীর অবস্থান নেই। সে যে নিজের অনিশ্চিত জীবনে কোনো ভালোবাসাকে স্থান দিতে পারে না! হঠাৎ দুজনের পথ এক বিন্দুতে মিলিত হয়। বদলে যায় আরশের ভালোবাসাময় চিন্তার খোরাক, বদলে যায় রিশতার একাকী জীবনের পথচলা। বিভিন্ন ঝড় সামলে উঠে দুজন একে অপরকে চিনতে শুরু করে। এই শুরু করার মাঝেই শত্রুদের আঘাত তাদের বিচ্ছেদ বেদনায় জীর্ণ করে তোলে। কিভাবে তাদের জীবনটা সরল গতিতে এগিয়ে যাবে? 'সত্য পিঞ্জর' সত্য উন্মোচনের গল্প। এই গল্পে থ্রিলারের আদলে সামাজিক ও সাংসারিক বিষয়গুলোও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
অনেক দিন আগে পড়েছিলাম। অনেক ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app
"সত্য পিঞ্জর" প্রথম পড়েছিলাম ২০২২ সালে। আমি তখন হাইস্কুলের গন্ডির প্রায় শেষসীমায়। প্রথমবারের মতো ইসলামিক গল্প পড়ছি। যতদূর মনে পড়ে "সত্য পিঞ্জর" আমার প্রথমদিকে পড়া ইসলামিক গল্পগুলোর একটা। প্রথমবার পড়েছিলাম ফেসবুকে, জাগরণ গ্রুপে। স্ক্রল করে করে চলে যাচ্ছিলাম। হঠাৎ চোখ আটকালো একটা পোস্টের প্রথম লাইনে— "তোমার মৃত্যুর পর...." কৌতুহলবশত পড়া শুরু করলাম। সেই থেকে আজ পর্যন্ত আমি যেখানেই আপুর লেখা পাই টুপ করে পড়ে ফেলি। সেই প্রথম আমি আপুর লেখা পড়েছিলাম; ক্রমে ক্রমে তিনি আমার প্রিয় লেখিকা হয়ে উঠেছিলেন... এবং আজও তা বহাল আছে (যদিও আপু এখন নিয়মিত লিখেন না।)। তো যা বলছিলাম। প্রথম পর্ব পড়ে অপেক্ষা করতে লাগলাম দ্বিতীয় পর্ব কখন আসবে। প্রত্যেকটা পর্ব পড়া শেষে অপেক্ষা করতাম। যেদিন গল্প আসতে দেরী হতো কি যে অস্থির হয়ে যেতাম, আল্লাহ! আর নতুন পর্ব দেখলেই পড়া শুরু করার আগে উচ্ছ্বাস, উল্লাস করতাম, 'নতুন পর্ব পাইসি' এই আনন্দে। হাহা। সত্য পিঞ্জর নিয়ে নতুন করে কিছু বলার নেই। গত তিনবছরে নানাভাবে আমি এই গল্পের 'পাঠ-পরবর্তী অনুভূতি' প্রকাশ করেছি। এই গল্প আমি একবার পড়েছি, দুইবার পড়েছি, বারবার পড়েছি! আপুর প্রায় সব গল্পের মাঝে এই গল্প আমার কাছে বিশেষ। কারণ এই গল্প দিয়েই আমি আপুকে চিনেছি। সেই প্রথমদিকে, আরশ-রিশতার জন্য যেই feelings ছিলো, এতোগুলো দিন পরেও সেগুলো অমলিন। আমার খুব প্রিয় জুটি🫶 সত্য পিঞ্জর ফেসবুক থেকে ডিলেট হয়ে যাওয়ার পর খুব আফসোস হয়েছিলো যে এই গল্পটা আর পড়া হবে না। কিন্তু অনেকদিন পরে... বইটইয়ে সত্য পিঞ্জরকে দেখে কি যে অবর্ণনীয় ভাললাগা কাজ করেছে তা কোনদিন ভাষায় প্রকাশ করা সম্ভব না। 🫶🫶
সত্য পিঞ্জর।খুব ভালো লাগে।পড়া শেষ।
অসাধারণ প্লট মাশা আল্লাহ। শেষের ম্যাসেজটা আসলেই মুমিনদের জন্য।
অনুভূতি ব্যক্ত করার ভাষা নেই, শুধু দোয়া থাকলো আল্লাহ আরো বারাকাহ দান করুন, আমিন
আপনার লেখার আর কি প্রশংসা করবো তাবিনূর আপু,আপনার লেখনী তো আমার কাছে এক পশলা সুখের ছাওনি (আলহামদুলিল্লাহ) পুরো গল্পটা একদিনে শেষ করে ফেললাম, মদিনার মুসাফির হতে ইচ্ছে করছে, পুরো পরিবার মিলে উমরা করার বিষয়টা মনে গেঁথে আছে, আল্লাহ তায়ালা আমাদেরও তাওফিক দান করুন এবং আপনাকেও (আমিন) আল্লাহ তায়ালা আপনার লেখায় বারাকাহ দান করুন ❤️🌸
🧡💛💚💙💜🤎🖤
অসাধারণ একটা গল্প
Masha Allah. Masha Allah. Feels really great to read this story! I really cant find any find any language to say something about this story. Jajak Allahu kairan afu for giving us a Islamic story like that. The writing have been really so so beautiful. Masha Allah. Apnar lekhar mononshilota dekhe ami sotti ee mugdho.amar jiboner pora sera golpo chilo eta.Go ahead afu.
খুব ভালো লেগেছে গল্পটি। কি সুন্দর নিখুঁত গল্প লেখিকার। গল্প পড়ছি মনে হচ্ছে না বার বার মনে হচ্ছে আমি কোন সৎ মানুষের কষ্ট এর জীবনের কথা শুনছি। কতটা সৎ হলে মানুষ বার বার পরীক্ষার সম্মুখীন হয়। গল্পের মাঝের দিকে এসে আরশের জন্য দোয়া করছিলাম আল্লাহ তাকে সুস্থ রাখে।