

উপন্যাস টিতে নায়ক এর ভুমিকায় আমরা দুজন ছেলেকে দেখতে পাবো, ইমাদ এবং নীড়। এবং নায়িকার ভুমিকায় দেখতে পাবো অপ্সরা নামের অতীব সুন্দরী একজন মেয়েকে। মুলত অপ্সরার সাথে ইমাদ এর প্রেমের সম্পর্ক থাকে কিন্তু এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয় এবং সময়ের ব্যাবধানে অপ্সরার নীড় নামের একজন হিন্দু ছেলের সাথে সম্পর্ক গড়ে ওঠে, পরবর্তীতে ইমাদ তার ক্ষমতার অপব্যবহার করে অপ্সরা কে বিয়ে করে, যেহেতু ভিন্নধর্মী প্রেমের সম্পর্ক তাই ধর্মনিরপেক্ষ অভিযোগে আর ইমাদ এর কারসাজিতে অপ্সরা আর নীড় এর সম্পর্ক পরিনতি পায়নি। পরবর্তীতে ইমাদ এর সাথে বিয়ের পর অপ্সরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে মারা যায়। সত্যিই তো আমি চেয়েছিলাম আমার বিয়ে টা এমন জাঁকজমক করে হোক, কিন্তু আমি তো এটা চাইনি, আসল মানুষ টা অপছন্দের হয়ে বাকি সবকিছু এলাহি হোক! তার সাথেই যখন বিয়েটা ঠিক করে রেখেছিল ওপরওয়ালা তখন মাঝখানে এই অল্প ক'টা দিনের জন্য বিচ্ছেদ নামক ঘনঘটা করার কি মানে ছিলো? কি উদ্দেশ্য ছিলো আলাদা ধর্মের কাওকে আমার জীবনে নতুুন করে পাঠানোর? ওপরওয়ালার কাছেই প্রশ্ন করছি আর তার কাছেই উত্তর জানতে চাইছি কিন্তু সে তো আজ বোবা হয়ে গিয়েছে, আমার সবকিছু এলোমেলো করে দিয়ে ওপরওয়ালা নিজেই আজ বাকরুদ্ধ হয়ে গিয়েছে!