

"আ'যায়েব" অর্থ বহু রকমের আশ্চর্য। শব্দটি "আযব"-এর বহুবচন। শব্দটির উপর বড় মদ আছে। ইহাতে বুঝায় অসীমরূপে এবং সর্বকালীন আশ্চর্য। আলী ব্যক্তিত্ব কোন এক ব্যক্তির মধ্যে অথবা কোন এক কালের মধ্যে আবদ্ধ নয়। আলী সার্বজনীন ও সর্বকালীন এক একজন পরিশুদ্ধ অস্তিত্ব। আলী অর্থ উর্ধ্ব, উচ্চ। বিষয়-আশয়ের মোহের উর্ধ্বে বা উচ্চে যিনি বাস করেন। তিনিই "আলী"। সুতরাং যে কোন একজন আলী ব্যক্তিত্বকে সাহায্যের জন্য ডাকিলে সর্বপ্রকার বিষয় আশয়ের পরিস্থিতি এবং বিপদ আপদের মধ্য হইতে উদ্ধারের আশ্চর্য রকম সাহায্য পাওয়া যায়।