

‘আালামে বারযাখ হচ্ছে মৃত্যুর পর থেকে ক্বিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের আত্মা যে জগতে থাকে সে জগতের নাম। মানুষ মারা গেলে তাদের আত্মা বা নাফস কোথায় যায়? সেখানকার জগতটি আসলে কেমন? ইসলামের ভাষ্য অনুসারে তারা কি সে জগতে ঘুমন্ত, নাকি জাগ্রত? পৃথিবীর মানুষ কি সে জগত সম্পর্কে কোনোভাবে জানতে পারে? আত্মার জগতে চলে যাওয়া মানুষরা কি পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে পারে বা তাদের অবস্থা সম্পর্কে জানতে পারে? ‘আালামে বারযাখে জান্নাতীদের ও জাহান্নামীদের অবস্থা কেমন? মানুষ ঘুমালে তাদের নাফস কোথায় যায়? মানুষ স্বপ্ন দেখে কেন? শয়তান কি মানুষকে স্বপ্ন দেখাতে সক্ষম? রূহ্ ও নাফস বা আত্মার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? এসব প্রশ্নের নির্ভুল উত্তর জানতে এ গ্রন্থটি পড়ুন।