

বন্ধুর বোনের বিয়ে উপলক্ষে আমরা ছয়বন্ধু গ্রামে এসেছি। আমাদের কাঁধে দায়িত্ব পড়ে দাওয়াতের কার্ড বিলি করার আর হলুদের প্রোগ্রামের আয়োজন করার। বিয়েতে সব আত্মীয় - স্বজনরা একে একে আসতে শুরু করে। আমাদের সমবয়সী বন্ধুর অনেক কাজিন রয়েছে। তারাও এসেছে। বিয়ে বাড়িতে বিয়ে হয় একটি আর প্রেম হয় অনেকটি। আমরা আপাতত ফ্লার্টিং নিয়ে ব্যস্ত আছি, প্রেমের ব্যাপারটা পরে দেখছি। যখন সবাই মিলে হলুদের প্রোগ্রামের প্ল্যানিং করছি তখন আপুর দুই বান্ধবী গল্প করছেন তাদের একজন যে বাসায় পড়াতে যান; সেই বাসার ছাদের ভরদুপুরে আর গভীর রাতে নাচের, কান্নার, নুপুরের, হাসার শব্দ পাওয়া যায়। অন্যদিকে সুমনের কাজিন বিথি কোন এক কারণে ভয়ে চুপসে আছে। সে রাতে একা ঘুমাতে পারে না।কেউ সাথে ঘুমালেও ঠিকভাবে ঘুমাতে পারে না। কিছুক্ষণ পর পর খারাপ স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। কোন ডাক্তার, কবিরাজ, হুজুর কেউ সমাধান খুঁজে পায় না। অন্যদিকে দাওয়াত দিতে আমাদের নদীপথে অন্য একটা এলাকায় যেতে হয়। এশারের পর সেই নদী হয়ে উঠে ভয়ংকর। যে মাঝিচাচা আমাদের নিয়ে যান, কথা ছিলো তিনি আবার আমাদের নিয়ে ফিরবেন। কিন্তু এশারের পর হয়ে যাওয়ায় তিনি আমাদের না নিয়ে ফিরেন। তারপর কী ঘটে আমাদের সাথে? বিথির ঘটনা কিংবা সেই টিউশনির বাসার ঘটনার কোন সম্পর্ক আছে? উত্তর গল্পে রয়েছে।
একইসঙ্গে ভয়ংকর ও রহস্যময়। ভয়ের আবহ লেখক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সত্যি এমন পরিস্থিতির কথা ভাবলে গায়ে কাঁটা দেয়। ভালো লেগেছে। ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app
বই টা পরে খুব ভাল লাগে
আগের বই গুলো ভালো লেগেছিল তাই আবারো কিনলাম। পড়া শেষ হলে সবাইকে জানাবো।