

মনের ঘরে রাখতেই যদি না চায় প্রিয়জন, তবে কি করে পাড়ি দিবে তার সাথে জীবন? ভুল না করেও যদি চাপিয়ে দেওয়া হয় ভুল, তবে কি করে ফুটবে সেই সংসার আঙিনায় ফুল? যার মায়ায় পড়ে ছুটে যেতে হয় আপন মায়া ছেড়ে, সে-ই কেন দেয় স্বপ্ন ভেঙে দূরে ঠেলে? সংসার সুখে প্রয়োজনই তো প্রিয়জন, প্রয়োজন দৃঢ় বিশ্বাস এবং অনন্তকাল সঙ্গী হয়ে থাকার প্রতিশ্রুতি, প্রয়োজন একসাথে গড়ে তোলার কিছু স্বপ্ন! চলুন তবে জানা যাক নিশির জীবনের গল্প।
গল্প টা বেশ ভালো লাগলো।সুন্দর সাবলীল।কাহিনী টা সমাজের বাস্তবতাকে ঘিরেই তৈরি।তবে দিনশেষে বাস্তবে নিশিরা আরহামের দেখা পায় না।।।
Read all reviews on the Boitoi app
বইটা সত্যিই অনেক অনেক সুন্দর । একদম বাস্তব জীবনের সাথে মিল। কোনো অবান্তর বা ন্যাকামি টাইপ কিছুই নেই। এইজন্যই এই লেখিকা আপুটা কে অনেক পছন্দ করি। ভালোবাসা অবিরাম ❤❤❤
আরহাম বাচ্চাটা খুব মিষ্টি। এছাড়া গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
এটা রিভিউ এর কাতারে পড়ে কিনা জানিনা যদি পড়ে তাহলে এটা জীবনের প্রথম কোনো রিভিউ হাজার খানেক গল্প পড়ার পর কি পরিমাণ মুগ্ধ হয়েছি অনুভব করে নেন প্রথমে নাম শুনে ভয়ে ভয়ে কিনেছিলাম না জানি স্যাড হয় কিন্তু কিনার পর শুরু থেকে গল্পে এতটা হারিয়ে গিয়েছিলাম আশফাক নিশি আরহাম এ কখন শেষ হল টেরই পেলাম না এখন আফসোস হচ্ছে এত দ্রুত কেন শেষ হল আরও দীর্ঘ হলেও পারত আর অনুভূতি কিভাবে ব্যাক্ত করতে হয় সেই ভাষা পাচ্ছিনা শুধু বলব সিজান টু বা নতুন কোনো গল্পে আশফাক আরহাম নিশিকে কে আবার ও নিয়ে আসবেন এদের অপেক্ষায় থাকব এতদিন৷ যেমনটা ফরহাদ মলি অপেক্ষায় থাকতাম আজ থেকে এদের সঙ্গে নতুন করে তারা ৩ জন ও যুক্ত হল আর পরিশেষে বলব যেকোনো গল্পে ডক্টর ক্যারেক্টর খুবি ভালো লাগে আর এখানেত ভালো লাগার সবি উপস্থিত
nur nafisa আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এত সুন্দর একটা গল্প পড়ার সুযোগ করে দেয়ার জন্য। গল্প টা পড়তেছি আর আমি কাঁদতেছি।কারণ নিশির প্রথম বিয়ের সাথে আমার আপুর জীবনের সাথে অনেক মিল্।তোমার সব গল্পই বাস্তবিক লাগে আমার কাছে। এত সুন্দর করে তুলে ধরো। আরো অনেক অনেক কিছু লিখতে ইচ্ছে করছিলো কিন্তু🥰।সবশেষে একটা কথা আমার ছেলের নাম ও আরহাম।অনেক অনেক ভালোবাসা আপু
অসাধারন🖤🖤
সুন্দর আর সাবলীল একটা গল্প, বেশ ভালো লেগেছে।
"আমি আপুর একজন নীরব পাঠক।এক কথায় অসাধারন একটি উপন্যাস পড়ে শেষ করলাম।মাশাআল্লাহ প্রত্যেকটা চরিএ অসাধারন। গল্পে যেমন ভালবাসা আছে তেমনি সামজিকতা ও আছে।গল্পের মধ্যে সবচেয়ে প্রিয় চরিএটি হচ্ছে আশফাক।আশফাক এর কথাগুলো ও অসাধারন।এক কথায় বইটা আমার কাছে খুব ভালো লেগেছে লিখে বুঝানো যাবে না"
বরাবরই আপনার গল্প আমার কাছে অসাধারণ লাগে এই গল্পটাও অসাধারণ ছিল 🥰🥰🥰
মাশাআল্লাহ বরাবরের মতোই চমৎকার একটি গল্প।মন ভালো করার মতো গল্প "ঝরা পালক"। গল্পের প্রতিটি চরিত্র এতো সুন্দর ভাবে তুলে ধরেছে যা অসাধারণ। বাস্তবধর্মী গল্প আমার বরাবরই অনেক পছন্দ। নাফুপুর প্রতিটি গল্পও বাস্তবধর্মী তাই তার গল্প পড়তে আমার অনেক ভালো লাগে। অনেক অনেক দোয়া তোমার জন্য নাফুপু অনেক দূর এগিয়ে যাও আর আমাদের আরও সুন্দর সুন্দর লেখা উপহার দাও।