

জীবনের পথে ভেঙে যাওয়া সম্পর্কের গল্প থাকেই... থাকে পেছনে রেখে আসা কিছু মানুষের গল্প, যাদের সাথে কখনো আমাদের মন বাঁধা থাকে! কিন্তু সেই সকল মুখের ভিড়ে একজন মানুষ এমনও থাকে, যার কথা আমরা কখনো ভুলতে পারি না। কিংবা কে জানে, হয়তো ইচ্ছে করেই মনে রেখে দিই! সকলে "প্রাক্তন" হয় না, কেউ কেউ হয় স্রেফ তিক্ত অভিজ্ঞতা। আর কেউ কেউ এমন হয় যে মনের গোপন কুঠুরিতে খুব যত্নে থাকে তাঁদের ঘিরে সকল দুঃখ-সুখের অনুভবগুলো.... এই গল্পগুলো সেই মানুষটাকে নিয়ে। অতীতের সেই বিশেষ একজন মানুষকে নিয়ে, যে কেবল "প্রাক্তন" হয়েই থেকে গেছে!
সেই মানুষটাকে ভালোবেসে ফেলার পর আর কাউকে ভালোবাসার ক্ষমতা থাকে না সত্যিই।মনের খুব গোপনে যে ভালোলাগা তা একান্ত নিজের,আপন,খুব কাছের।ভালো লেগেছে আপু।আয়নাকে মনে থাকবে মনে থাকবে নী'কে ও,মনে থাকবে প্রিয়মানুষকে মনে করে সুজির হালুয়া রান্না করা মেয়েটাকেও।নিজেকে কতবার যে খুঁজে পেলাম।তবে ভালোবাসতে ভালো লাগে,আরো ভালো লাগে ভালোবাসা স্নেহ পেলে কথাটা সত্যি ❤️
Read all reviews on the Boitoi app
প্রাক্তনকে নিয়ে যতরকম অনুভূতি থাকা সম্ভব, লেখিকা প্রতিটাই খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সবগুলো গল্পই অসাধারণ, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে এবারেই শেষ দেখা গল্পটি। 💞
অসাধারণ বই।
মন কেমন করা গল্প সব! কখনো মনে হয় আমি! কখনো বা খুব চেনা কারো কথা মনে পরে যায়!
সুন্দর 💝
বইটা আমার আছে,তাও কিনলাম যখন তখন পড়ার জন্য......এত্তো ভালো লাগে আমার এই বই