
স্পর্শ পর্ব - সাতান্ন লেখক - AKKAS সেটার প্রতিশোধ নিতে এসব করছে! এরকমটা আমার মনে হচ্ছে মা। (শামীম) - এটা তো সত্যিও তো হতে পারে। (মা) - মা, তুমি তাহলে আকাশের ব্যাপারে কিছু জানো না! এই সেই আকাশ যার ফোনে কোন মেয়ের নাম্বার থেকে কল আসলে, মেয়ের কণ্ঠ শুনলে কল কেটে দেয়! না হয় আমাদের কাউকে দিয়ে বলে, - এই দেখতো কোন মেয়ে একটা ফোন দিচ্ছে! কি বলতে চাচ্ছে দেখ, না হলে রং নাম্বার বলে কেটে দেয়। আর বাকি সব তো নাই বললাম। আর তাকে তুমি অবিশ্বাস করছো? মা তুমি আমাকে অবিশ্বাস করতে পারো কিন্তু আকাশকে নয়। (শামীম) - আচ্ছা বুঝলাম। বিশ্বাস করলাম। (মা) - মা, আমার খুব খারাপ লাগছে মা। সে কি ভাবছে কে জানে। আমি এতদিনেও তার সাথে দেখা করতে পারলাম না! এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে! সে কি ভাবছে কে জানে? আমি আমি তার কাছে যাবো মা! (শামীম) - কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? এখান থেকে এখনো রিলিজ দেয় নি তোকে। আর তুই কোথায় যাবি এখন? (মা) - মা, আমি তাকে দেখতে যাবো। সে এখন নাকি হাসপাতালে! আমার মনে হয় পুলিশ তাকে বেধড়ক মার ধর করেছে! না হলে হাসপাতালে ভর্তি কেন করিয়েছে? ওই মেয়েটার বাবা আশফাক চৌধুরী দেশের নাম করা বিজনেসম্যান! যে