

আমার কাছে একসময় এসব ভালো লাগতে শুরু করলো। আমি যারতার গাছে, ফসলে, গাইবাছুরে নজর বুলাতে থাকলাম। লোকেরা অতিষ্ঠ হয়ে গ্রাম ছাড়তে লাগলো। আমার বয়স যখন ত্রিশ পেরোলো তখন গ্রামে এক বুড়ি এলো। বুড়ির গতরে একখানা ময়লা শাড়ি। চুল উসকোখুসকো। আমায় দেখে বললো গ্রাম ছাড়, নইলে তুই শেষ হইয়া যাইবি। আমি বুড়ির কথা গায়ে মাখলাম না। নিজের মতোই চললাম।