

বিভা নামের একটি মেয়ে বন্ধু সাব্বিরের সাথে দূরে এক নির্জন জায়গা ঘুরতে যায়। সেখানে তারা অদ্ভুত রমনী, যার লাল শাড়ি পরণে তাকে দেখতে পায়। সে অদৃশ্য হয়ে যায়। প্রচণ্ড পানির তেষ্টা পায় সাব্বির আর বিভার তারা পানির সন্ধান করতে যেয়ে আবার সেই লাল বউ দেখতে পায়। তাকে অনুসরণ করতে যেয়ে মহা বিপদে পড়ে সাব্বির আর বিভা। কিছু বিভৎস গুণ্ডাদের হাতে আটক হয় ওরা। সাব্বিরকে শারীরিকভাবে নির্যাতন করে বিভাকে ধর্ষণ করে বিভৎস ভাবে গুণ্ডারা। সাব্বির অনেক কষ্টে নিজেকে ওদের কাছ থেকে রক্ষা করে প্রাণ নিয়ে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে। পরে পুলিশের সহায়তায় অসুস্থ বিভাকে উদ্দার করে হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় বিভাকে নিয়ে নানা আলোচনা। কিন্তু লাল বউ থেকে যায় রহস্যে আবৃত। বিভারা তিন বোন। শোনা যায় ওদের ছোট বোন শোভা বিশেষ ক্ষমতার অধিকারী। ভবিষ্যৎ বলতে পারে। শোভা বলতে চায় তার বাগানের গাছগুলো তাকে ভবিষ্যৎ সম্পর্কে জানতে সহায়তা করে। সে বিভার বিপদ সম্পর্কে আগে থেকেই জেনে ফেলে। সে বললেও কেউ গুরুত্ব দেয় না। সে বিভা ধর্ষিত হবার পর সাব্বিরের উপর ঝুঁকে পড়ে। সে কিছুতেই সাব্বিরের সাথে বিভার বিয়ে দিতে চায় না। সে বিভিন্ন ভাবে বুঝিয়ে দেয় সে সাব্বিরকে ভালোবাসে। শোভার ভবিষ্যৎ বাণীতে ভীষণ রুষ্ট মেজো বোন প্রভা। শোভার আচরণিক পরিবর্তন তাকে কষ্ট দেয়। সে সিদ্ধান্ত নেয় শোভার গাছগুলো কাটতে হবে। প্রভার প্ররোচনায় পাড়ার বিপুল স্যার শোভার গাছ কাটতে যেয়ে খুন করে ফেলে বাড়ির দারোয়ানকে। শুরু হয় তদন্ত। ওদিকে ধরা পড়ে বিভার ধর্ষকরা। এদিকে বিভা সাব্বিরের বিয়ের মাঝখানে বড় বাঁধা শোভা। সে সাব্বিরকে বিয়ে করতে চায়। কিন্তু সাব্বির চায় বিভাকে। দারোয়ান খুনের অভিযোগে ধরা পড়ে বিভা। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা তদন্ত করে জেনে যায় দারোয়ানের খুনি বিপুল। ধরা পড়ে বিপুল। বিভা সাব্বিরের স্থির সিদ্ধান্ত শোভা যত বাঁধা দিক না কেন তার দুজন দুজনকে বিয়ে করে নেবে। পালিয়ে গেল তারা। কিন্তু ট্রেনের ভিতর আবার দেখতে পেল সেই লাল বউকে। লাল বউকে অনুসরণ করে পানিতে ঝাঁপ দিয়ে বিভার সলিল সমাধি হয়। চির রহস্য লাল বউ রহস্যই থেকে গেল।

পরাবাস্তব বইটি আমার প্রথম লেখা থ্রিলার। পড়ে দেখার অনুরোধ রইল। মাত্র ১৫ টাকা খরচ করে বইটি পড়ুন। যারা বইটই থেকে বই কিনতে পারেন না তাদের বলছি। বইটি কিনুন এ প্রেস করুন। মোবাইল ব্যাংকিং এ প্রেস করুন।এরপর বিকাশে প্রেস করলেই বিকাশ করে বইটি কেনা যাবে।
Read all reviews on the Boitoi app