

গ্রাম বাংলার একটি পুরোনো অথচ বাস্তবচিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেখানে আমাদের পরিচিত চরিত্ররা ঘুরে বেড়ায়। একটু পর্যবেক্ষণ করলেই তাদের আমরা খুঁজে পাই। অঙ্গুলি হেলনে নারী পুতুলের মতো নাচে যেখানে। থানা পুলিশের চাইতে গ্রাম্য পঞ্চায়েত প্রাধান্য পায় যে সমাজের কাছে। নারীর জীবনের দন্ডমুন্ডের কর্তা হয় তারা। এমনই একটি পরিবেশে প্রতিবাদী এক নারীর কন্ঠ রুদ্ধ করতে গিয়েও অপারগ হয় গ্রাম্য বিচারকেরা। সব প্রতিবাদ সরব হয় না। কিছু কিছু প্রতিবাদ ছাইচাপা থাকে। বাতাসের ছোঁয়া লেগে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তেমনই একটি নারীর নীরব প্রতিবাদী কন্ঠের সাথে কন্ঠ মিলায় অনেকগুলো সরব কন্ঠ। কারন তাদের গল্পও মিলে যায় তার সাথে। পিছু হঠতে থাকে অপশক্তি। সত্যের জয় দেরিতে হলেও হয় একদিন। প্রতিটি ঘটনার উত্থান পতন জীবনের গল্প বলে। এমনি একটি হৃদয়স্পর্শী উপন্যাস "ঝড়ে বক মরে"।