

মেঘ বলেছে ডাকি টকটকে লাল মোরগঝুটির ঘুম ভাঙিয়ে; তার ছবিটি আঁকি স্বপ্নবনের সবুজ পাতায় নীল রাঙিয়ে। সকাল হলে এসো দিঘীর পাড়ের শাপলাগুলো কেমন নাচে, কদম হয়ে হেসো দেখবে যখন কুচকুচিটা বকুল গাছে। বর্ষা লিখে ছড়া হাওর পাড়ের কান্নাগুলো দৃষ্টি কাড়ে, চোখ ভিজিয়ে পড়া মানিকজোড়া কাঁঠাল পাতার নৌকা ছাড়ে।