

বইটিতে ৩২টি জেলার ভ্রমণ গল্প রয়েছে। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত বিভিন্ন সময় এই জেলাগুলোতে ভ্রমণ করেছি। কখনো ঘুরে এসে সাথে সাথে গল্প লিখেছি, কখনো দেরি হয়েছে। আবার কিছু গল্প এই বইটি লেখার সময় লিখেছি। কিছু ভ্রমণ কাহিনী খুব বিস্তারিত বর্ণণা করা হয়েছে। আবার কোন কোনটা অল্প কথাতে শেষ হয়েছে গিয়েছে। আমার নিজের চোখে দেখা, নিজের ভাষায় লেখা ভ্রমণের স্মৃতিগুলো পাঠকের কাছে কেমন লাগবে জানি না। তবে আমি বিশ্বাস করি প্রতিটি ভ্রমণ প্রিয় মানুষের নিজের দেশ ঘুরে দেখা উচিত। নিজের দেশকে জানা উচিত। নিজ দেশের মানুষকে চেনা উচিত। বাংলাদেশ খুবই বৈচিত্র্যময় একটি দেশ। এখানে প্রতিটি জেলার আলাদা বৈশিষ্ট্য আছে। সে হোক প্রকৃতি বা মানুষ। কেউ যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তবে নিশ্চিতভাবে বিমোহিত হবে।