

একজন নিরুপমা, এক চিলতে নীল আকাশ। সে আকাশে স্বপ্নের ফানুস উড়ে যায়। স্বপ্নকে ছুঁয়ে দেখা হয় না তার। বুকের গভীরে কেবল এক পরম সত্যকে গোপনে লালন করে। ইচ্ছে করলেও যে সত্য থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে না সে। ফিরে ফিরে যায় সেদিনের কাছে, যেদিন আর ফিরে আসে না কোনোদিন!