

ফুলকে কেন্দ্রবিন্দুতে রেখে তাবাসসুম নাজের সাতটি গল্পের সমাহার "পুষ্পবিলাস"।
নাজ আপুর আরও একটি অনবদ্য বই শেষ করলাম। সাতটি চমৎকার গল্প নিয়ে সাজানো এই ইবুক টি। প্রতিটি গল্পের নামকরণ করা হয়েছে মন মাতানো কিছু ফুলের নামে যেটা সত্যিই মনমুগ্ধকর। প্রতিটি গল্প মন ছুয়ে গেছে। তার মধ্যে অমলতাস আর বাগানবিলাস আমার প্রিয়।বইপোকারা পড়ে দেখতে পারেন এই অতি চমৎকার বই খানা।❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
চমৎকার একটি বই। আমার মনে হয়, এই বইয়ের প্রতিটি গল্প প্রতিটি মেয়ের পড়া উচিত। 'অপরাজিতা' এবং রাতের রজনীগন্ধা টিনএজ এর মেয়েদের পড়তে দিতে পারেন মায়েরা। মেয়েরা কিছুটা হলেও সাবধানে পথচলা শিখবে এই গল্পগুলো পড়ে, পাঠক হিসেবে এটা আমার দৃঢ় বিশ্বাস। পুষ্প এবং নারীর সম্পর্ক কতটা ঘনিষ্ঠ পুষ্পবিলাস তা পাঠকের কাছে প্রকাশ করেছে এই বইয়ের প্রতিটি গল্পে। লেখকের জন্য অফুরান শুভকামনা রইল।
পুষ্পবিলাস এর সাতটি গল্পে আমি সাতরকম অনুভূতির স্বাদ পেয়েছি। নীল কৃষ্ণচূড়ার প্রেমে পড়েছি, অমলতাস বিকেলের মতো একটা বিকেল চেয়েছি, জলগোলাপে না পাওয়ার সাক্ষী হয়েছি, বাগানবিলাসে দুজন মানুষের প্রেম আমাকে মুগ্ধ করেছে, শাপলাবাড়ি গভীরভাবে আমার মনকে ছুঁয়ে দিয়েছে, অপরাজিতার জীবন দর্শন করেছি, রাতের রজনীগন্ধায় কারো প্রতি শ্রদ্ধায় মন ভরে উঠেছে। অসংখ্য ধন্যবাদ লেখিকা আপু এতো সুন্দর সুন্দর গল্প উপহার দেবার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। 💝
ফুলের নামে লেখা ছোটগল্পের সমাহার নিয়ে বইটি। প্রতিটা গল্প খুব ভালো লেগেছে!
তাবাসসুম নাজ আপুর প্রতিটা গল্পই এতো এতো বেশি অসাধারণ ❤️ আমার নিজস্ব ফেভারিট হচ্ছে নীল কৃষ্ণচূড়া! গল্পের ভিতরে এমনভাবে ঢুকে গিয়েছিলাম যে মনে হচ্ছিলো এরকম নীল কৃষ্ণচূড়া দেখাতে কেউ যদি আমাকেও নিয়ে যেতো! 🙈 অনেক অনেক অনেক প্রিয় বই এটা ❤️
খুব সুন্দর ❤️
নাজ আপুর মজাদার মায়াবী লেখা। ভালবাসা রইলো লেখক ও তার পরিবারের জন্য।
Awesome 💝