

ইদানীং মায়ের সম্পর্কে শুধু প্রশ্নই নয়, সেইসঙ্গে প্রত্যেকদিন মাকে উদ্দেশ করে একটি করে চিঠিও লিখতে শুরু করেছে অপু । বিকেলে স্কুল থেকে এসেই ছুটে যাবে লেটার- বক্সটার কাছে। নিজে লেটার খুঁজে দেখবে তার নামে কোন চিঠি আছে কি না। চিঠি না পেলে.. কোন ঠিকানায় সে যাবে? এই পৃথিবীতে কোথায় তার ঘর? কে দরজা খুলে দেবে তাকে ? ঘর না থাকে , নাইবা থাক , এই পৃথিবী তো আছে, এরমনি কত রাস্তা তো আছে - যে রাস্তার সত্যিই কোন শেষ নেই।