

পৃথিবীতে যখন অসুখী মানুষের পরিমাণ বেশি হয়ে যায়, তখন পৃথিবী অসুস্থ হয়ে পড়ে। কাছের মানুষের বিচ্ছেদের অনুভূতি মৃত্যুসম হয়। তবুও আমাদের বেঁচে থাকতে হয়। আপন মানুষের জন্য। কাছের মানুষদের জন্য। বৃষ্টির সাথে তাল মিলিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো ফাল্গুনীর চোখের কার্ণিশ বেয়ে। রাফিদ বুঝে নিলো নারী শুধু যন্ত্রণায় কাঁদে না, সময়ে সময়ে সম্মতিতেও চোখের বাঁধ ভাঙে। এরপর ফিসফিস করে বলল, 'What is all the sweet work worth If thou kiss, not me?' বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। রাতের আঁধার নেমে আসবে কয়েক মুহূর্তে। ফাল্গুনীর হাত রাফিদের হাতে আবদ্ধ। আকাশে তখন সূর্যতামসী আলো দিচ্ছে। উত্তরের বাতাসের সাথে ফাল্গুনী আস্বাদন করে পরিপূর্ণতাকে, আর রাফিদ তাকিয়ে দেখছিল তার সূর্যতামসীকে।