

মানবজীবনের অনেক রঙ। যার কোনো বর্ণ, চিত্র পাওয়া যায় না স্পষ্ট। এই রঙ নামহীন, স্বকীয়। প্রতিটি জীবনের রঙই হয়ে থাকে একে অপরের চেয়ে ভিন্ন। ব্যক্তির আচার-আচরণ, মনোভাবের সবটাই পৃথক পৃথক সত্তার পরিচয় বহন করে এই নামহীন রঙ। পৃথকভাবেই ঘটে জীবনের প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত ঘটনাগুলোও। এই রঙ এবং রঙিন ঘটনাগুলো কখনো স্পষ্ট হয়ে ধরা দেয় প্রকৃতির কাছে, কখনো হারিয়ে যায় ধোঁয়াশার বুকে। তেমনই নামহীন রঙের কিছু জীবনের গল্প "ধোঁয়াশার সূত্র"। এই ধোঁয়াশার সূচনা এবং সমাপ্তি নিয়ে রচিত হবে দুইটা খণ্ড। কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে যদি দুইটা প্রশ্ন তুলে ধরা হয় 'কি?' এবং 'কেন?', তবে ১ম খণ্ডে পাওয়া যাচ্ছে 'কি?' এর উত্তর। দ্বিতীয় খণ্ডে পাওয়া যাবে অবশিষ্ট প্রশ্নের উত্তর 'কেন?'...
আমি নাফিসা আপু সব গল্প সংগ্রহে রাখি. মালিনী যেমন আমার প্রিয় তেমনি এই গল্পটি ও আমার প্রিয় তালিকা আসলো. দেশের বাহিরে থাকার কারনে আমি আপুর বই সংগ্রহে রাখতে পারি না কিন্তু সব ই-বুক আমার সংগ্রহে আছে. আপু কে আল্লাহ সুস্থ রাখুক. আমাদের জন্য মিষ্টি গল্প নিয়ে আসুক. মালিনী মত আরো গল্প নিয়ে আসুক.
Read all reviews on the Boitoi app
গল্পটা খুব সুন্দর হয়েছে আপু। একটা অন্য রকম গল্প ছিল।
গল্পটা সত্যিই অসাধারণ ছিল। শেষ টা পড়ে সত্যিই অবাক হওয়ার৷ বিষয়। ২য় খন্ড খুব তাড়াতাড়ি চাই আপু।
অসাধারণ লেখনী। রাজনের ব্যাপারে তার বাবার সিদ্ধান্তটা খুবই ভালো লেগেছে। পুরো গল্প টা যত পড়ছি ততই যেন গা ছম ছম হয়ে উঠছে। জোহার জন্য সত্যিই খারাপ লাগছে। একজনের কর্ম ফল আরেক জন পাচ্ছে। উদয়কে নিয়ে বিস্ময় কাটাতে দ্বিতীয় খন্ড চাই। তার জন্য অপেক্ষায় আছি। আশা করি খুব তারাতাড়ি অপেক্ষা শেষ হবে। নাফিসা আপুর সব গল্প থেকে এটা ভিন্ন ক্যাটাগরির হলেও সব গল্পের মতো এটাও বাস্তবতা অনুভব করতে পেরেছি। গল্প পড়ছি কিন্তু মনে হচ্ছে চোখের সামনে সব ঘটছে। এরকম ফিল করতে পারানো টাও একটা বড় ব্যপার। কথা গুছিয়ে লিখতে পারি না। আর বাংলা টাইপিং ও ভালো না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তুমি মানেই অন্যকিছু তুমি মানেই অসাধারণ। আমার ঘুম কেরে নিলে। সবটা মিলেই অসাধারণ ছিল। এই প্রথম তোমার ভিন্ন ধরনের গল্প পড়লাম। ❤️❤️❤️
প্রথমবার নূরাপু থ্রিলার+হরর টাইপ গল্প লিখেছে। অসম্ভব ভালো লেগেছে।বুঝাই যায় নি এটা আপুর প্রথম থ্রিলার লেখা। রহস্যে ঘেরা থ্রিল+হরর ফিল। জোহার মতো আমিও অবাক তবে সন্দেহ ছিলো কিন্তু এতোটাও না। এমনিতেই আমার থ্রিলার/হরর জনরার গল্প/উপন্যাস খুব ভালো লাগে তার উপর প্রিয় লেখিকার থেকে এমন একটা সারপ্রাইজ পেয়ে সত্যিই বিস্মিত এবং আনন্দিত। ২য় খন্ড খুব দ্রুত দিন আপু আর তর সইছে না কেন এর উত্তরগুলো জানার জন্য। দোয়া রইলো আপু অনেক বড় লেখিকা হোন।এমন ভিন্নধর্মী লেখা আরও চাই। ভালোবাসা অবিরাম আপু...❤️❤️