

মানুষ পৃথিবীর সব কিছুর মায়া ছাড়তে পারে কিন্তু ভালোবাসার মায়া কখনো ছাড়তে পারে না। এ পৃথিবীতে ভালোবাসার পাওয়ার মতো আনন্দ হয়ত অন্য কিছুতে নেই। ভালোবাসাকে যক্ষের ধনের মতো আগলে রাখতে হয়। নিজের বক্ষকুটিরে যত্ন করে লুকিয়ে রাখতে হয়। তুমি বিপরীত মানুষটাকে যতটা ভালোবাসা দিবে, সেই মানুষটা তোমাকে তার চেয়ে কয়েকগুন বেশি ভালোবাসা ফিরিয়ে দিবে। ভালোবাসা হল কাঁচের মতো। কাঁচকে যতই যত্ন করে রাখো না কেন, একবার ভেঙে গেলে সর্বনাশ।