

আমরা শুধু নিজেদেরই ভালোবাসি। প্রেম বলে হয়তো আসলে কিছুই নেই। প্রেম একটা সুন্দর কল্পনা মাত্র। অনেকটা রূপকথার মতো। অবাস্তব, অলৌকিক। আর অলৌকিক জিনিস পাওয়া যায় না। এই না পাওয়ার দুঃখ সব মানুষের ভিতরে কাজ করে। এই যে আমরা মনে করি আমরা কারও প্রেমে পড়েছি, কোনো একজনকে ছাড়া কিছুই ভালো লাগে না, কারও কথা মন থেকে কিছুতেই সরাতে পারি না, তার কারণ সেই মানুষটাকে আমাদের এই রূপকথার অংশ মনে হয়। আমাদের স্বপ্নের মানুষ বলে মনে হয়। এই স্বপ্নের জগতের সন্ধানই ‘জলে নির্জলে’ এর প্রধান উপজীব্য। রিয়াজ ফাহমী এর নিভৃতে সিরিজ এর চতুর্থ উপন্যাস। এক বৃষ্টিভেজা রহস্যময় রাতে নিভৃতে, হেনা আর বিচিত্র স্বভাবের মানুষ করিম সাহেবকে ঘিরে ঘটতে থাকে এক মনস্তাত্ত্বিক খেলা। সবাইকে পড়ার আমন্ত্রণ রইল।
'জলে নির্জলে' নিভৃতে সিরিজের ৪র্থ বই, আমি এখন পর্যন্ত এই সিরিজের সবগুলো বই ই পড়েছি, আর সবগুলোই ভালো লেগেছে, আপনারা যারা বইটি পড়তে চান, পড়তে পারেন, আশাকরি হতাশ হবেন না।
Read all reviews on the Boitoi app