

মদিনা মুনাওয়ারায় নবি হজরত মুহাম্মদ (স.) এর রওজা মুবারক ধারণ করা মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ- মসজিদে নববি। আর এই মসজিদে নববিতে উপস্থিত হয়ে নামাজ আদায় করা এবং নবি হজরত মুহাম্মদ (স.)এর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে নবিজিকে সালাম দেয়া সত্যিই বড় সৌভাগ্যের কাজ। রাসুল (স.) এর রওজা জিয়ারত করা পুণ্যের কাজও বটে। পবিত্র কাবাঘরের পরে, মসজিদে নববিতে নামাজ পড়ার একান্ত ফজিলতের কথা বলেছেন মহানবি হজরত মুহাম্মদ (স.)। ৪০ ওয়াক্ত নামাজ মসজিদে নববিতে একাধারে বিরতিহীনভাবে তাকবিরে তাহরিমার সাথে জামাতে উপস্থিত হয়ে আদায় করলে মহান আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এ কারণে রাসুল (স.) এর রওজা জিয়ারতের সুযোগ পেলে অনেকেই ৪০ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন মসজিদে নববিতে। হজরত আনাস(রা.) আরো বর্ণনা করেন,