

ঝুমা আর শ্রাবণী আলাদা স্বভাবের দুজন মানুষ। ঝুমা স্বপ্নকে ছেড়ে এসে আসিফের হাত ধরেছিল ভালোবাসার জন্য। সেই ভালোবাসা ফিকে হয়েছে সময়ের ব্যবধানে। অন্যদিকে বাবা আর সৎ মায়ের হাত থেকে বাঁচতে এক প্রকার অনিচ্ছায় ই রাহুল কে বিয়ে করে শ্রাবণী। কোনোরকম প্রত্যাশা ছাড়াই জীবনে সবকিছু পেয়ে যায়। এই উপন্যাসে পাওয়া না পাওয়ার গল্প আছে। হেরে যাবার গল্পও গেছে। নিজেকে ভালোবাসার গল্পও আছে।
"গল্পটা ফেসবুকে অনেক আগে পড়েছিলাম। নাম টা মনে ছিল না, প্রায়ই মনে হতো, কিন্তু কোন গল্প ছিল ভুলে গেছিলাম। বইটই এ পেয়ে আবার পড়ে ফেললাম, একদম নতুন পড়া গল্পের মতো। আপনার সব লিখা ভালো লাগে, ভালোবাসা জানবেন ❤️"
অসম্ভব সুন্দর একটা গল্প
Read all reviews on the Boitoi app
awesome story..keep writing..
গল্পটা ফেসবুকে অনেক আগে পড়েছিলাম। নাম টা মনে ছিল না, প্রায়ই মনে হতো, কিন্তু কোন গল্প ছিল ভুলে গেছিলাম। বইটই এ পেয়ে আবার পড়ে ফেললাম, একদম নতুন পড়া গল্পের মতো। আপনার সব লিখা ভালো লাগে, ভালোবাসা জানবেন ❤️
শ্রাবণী, ঝুমা মুগ্ধ করা চরিত্র আর রাহুল, শিলুর জন্য ভালোবাসা।
সবসময়ের মত দারুণ লেখা আপুর। কমন থিমের গল্প, তবে আপু সেটাকেই আনকমন করে লিখেছে। খুব ভালো লেগেছে।
Mashallah apu tomar golpo gulo onek sundor hoi sobsomoi.
শেষ করলাম 'আকাশের নীলে।' বইটইতে আসার পরে পরেই নেয়া হয়েছে, কিন্তু পড়তে পড়তে দেরি হয়ে গেল সময়ের জন্য। পরিবার, সম্পর্কের টানাপোড়েন, স্বার্থের দ্বন্দ, ভালোবাসা, হিসেব-নিকেশের প্রাপ্তি কিংবা গড়মিল, বিশ্বাস-অবিশ্বাস, মানবিক অনুভূতি মিলিয়ে মিশিয়ে উপভোগ্য উপন্যাস 'আকাশের নীলে।' ঝুমা'র প্রতারিত হবার পরে জীবনে ফেরার যুদ্ধ, শ্রাবণীর টিকে থাকার গল্প, মা হিসেবে সোমা আর শিলার বৈপরীত্যের গল্পের পাশাপাশি, অনেকগুলো চরিত্রের সন্নিবেশ লেখক দারুণভাবে সামলেছে। লেখকের সবচাইতে শক্তিশালী দিক নিয়ে বলি এবার, আমি তার তিনটা লেখা পড়েছি। 'লাবণ্যপ্রভা'য় খুব স্ট্রং মেসেজ রয়েছে, 'বাড়ির নাম বৃষ্টিলেখা' আবার ভীষণ রিফ্রেশিং, আর এটাতে আবার পারিবারিক টানাপোড়েন। তিনটা একেবারে ভিন্ন ভিন্ন প্লটকে সমান দক্ষতায় আঁকা ভীষণ চ্যালেঞ্জিং। সাবিকুন নাহার নিপা অত্যন্ত নৈপুণ্যের সাথেই সেটা সম্পন্ন করেছে। এধরণের আরও অসংখ্য চমৎকার লেখা আমরা তার কাছ থেকে পড়তে চাই। অনেক অনেক শুভকামনা ভবিষ্যতের জন্য।
এতো সুন্দর একটা উপন্যাস! যত দিন যাচ্ছে আপুর লেখার প্রতি ভালোবাসা বাড়ছে। আরো বেশি বেশি লেখা চাই আপুর থেকে ❤️
খুব খুব খুব ভালোলাগার একটি গল্প। ঝুমা আর শ্রাবণী অনেক প্রিয় দুটি চরিত্র। অনেক শুভকামনা লেখিকার জন্য।
এই গল্পটা ফেসবুকে আগেই পড়েছি। কিন্তু বইটইয়ে পেয়ে আবারও কিনে পড়ে ফেললাম। আপুর অন্যান্য লেখার মতোই এটাও অনন্য সুন্দর একটা লেখা। অনেক অনেক ভালোবাসা আপুর জন্য।