

লেমনি স্নিকেট বলেছিলেন, "ভাগ্য হল একটি অদ্ভুত, অজনপ্রিয় রেস্তোরাঁর মতো যা অদ্ভুত ছোট ওয়েটারে ভরা। যারা আপনার জন্য এমন জিনিস নিয়ে আসে যা আপনি কখনও চান না এবং সবসময় পছন্দ করেন না।” আমি তাকে একটা সময় পরে নিজের করে চাইতে ভুলে গিয়েছিলাম। একটা সময় পরে তাকে ঠিক পছন্দও করতে পারতাম না। চেয়েছিলাম সে দূরে থাকুক। এতটা দূরে যেন, তার ছায়াও আমার কাছে না আসে। কিন্তু ভাগ্য আমাকে সেই পথেই এনে ফেলে গেল। যে পথের শেষে সে দাঁড়িয়ে আছে। না চাইতেও আমাকে এই পথের শেষ পর্যন্ত যেতে হবে৷ আর মানুষটার হাত ধরতে হবে। আমি তাকে কোনো ভাবে এড়িয়ে যেতে পারছি না। পেছনে ফিরে যাওয়ার রাস্তা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে কর্পূরের মতো। আমি লেমনি স্নিকেটের বলা অদ্ভুত রেস্তোরাঁয় আছি। যেখানে আমাকে সেখানকার ওয়েটারদের আনা জিনিসই নিতে হবে। আমি এখান থেকে খালি হাতে ফিরতে পারবো না। আমি চাইলেও ফিরতে পারবো না। তারা যা চাচ্ছে , আমাকে সেটাই করতে হবে। ~ শাহাজাদী
আজ সকালে একটানা পড়ে শেষ করলাম.... কাহিনী কনসেপ্ট ইউনিক এবং পড়ে ভীষণ ভালো লেগেছে.... মারিয়া আপু আপনার লেখা বরাবরই আমার পড়তে ভালো লাগে এই ই-বুক পড়ে আরও একবার আপনার লেখার প্রেমে পরে গেলাম.... সবশেষে বলবো ভালোবাসলেই অবশ্যই সিওর হয়ে সম্পর্কে আকড়ে ধরে রাখতে হবে.... কনফিউশনে ভুগে ক্ষণিকের মোহে জড়িয়ে জীবনটাকে জটিলতায় ভরিয়ে দেয়ার কোনো মানে হয় না।....❤ অসাধারণ
Read all reviews on the Boitoi app
ফেইসবুক এ যেইভাবে সমাপ্তি ছিল তার ব্যতিক্ৰম এইটা. খুব ভালো লেগেছে
She is always one of my favourite writers. Onar boi start korle shesh na howa porjonto rakha jai na.
"প্রেয়সীর চোখে চোখ রেখে ভালবাসি তোমায় বলার সাহস যার নেই, সে কি সত্যিই ভালোবাসতে জানে?" শাজু ও সঞ্চয়কে কেন্দ্র করে গড়ে উঠা এই উপন্যাস যেখানে আছে দুটি মানুষের একে অপরের প্রতি তীব্র ভালবাসা। সেই সাথে তরুণদের এটাও বুঝিয়েছেন ভুল সময়ে সম্পর্কে জড়ালে কণ্টকাকীর্ণ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। হ্যাঁ প্রকৃত ভালোবাসা কখনো হারায় না এটাই পুনরায় প্রমান করেছে "ফেরা"