

- শৈশবের শিশুমনের চিন্তা খেলার নেশায় যৌবনে প্রেমে পরিণত হয়। প্রকৃতির চিরন্তন নিয়ম হলো পুরুষ আর নারীর মধ্যে সহজাত মিলন। এই মিলনকে কেউ অস্বীকার করতে পারে না। আমাদের দুজনের এই আন্তরিক ভালবাসা , এতো নারী - পুরুষের নিয়ম। কিন্তু সমাজের চোখে তা অন্যায় , পাপ। তাইতো ছেলেমেয়েদের অবাধ মেলামেশা আমাদের সমাজ মেনে নিতে চাই না। - তাহলে আমাদের এই ভালবাসা কি অন্যায় ? - ভালবাসা অন্যায় নয় , তবে আমরা সমাজের চোখে অপরাধী। তাই আমাদের সমাজে নিয়ম , বিয়ের পর স্ত্রী-পুরুষের ভালবাসা। বিয়ের আগে সেটা অনুচিত। যদিও আজকাল শিক্ষিত সমাজে আর এ ধারণা নেই। শিক্ষিত ধনী বা শহরের পরিবেশে ভালবেসে বিয়ে করছে অনেকে। তাই তারা পারে প্রেমের মর্যাদা দিতে। তবে অনেক ক্ষেত্রে এই প্রেম জীবনে অশান্তি টেনে আনে।