

দেখেছি কবিতা এঁকেছি কবিতা আর মেঘ মেঘ কুয়াশায় মৌসুমী ধুম মাটির বরন মানবী চমৎকার কাজল নিবিড় চোখে প্রেমছায়া চুম চিত্রিত ঠোঁটে অনুভব চুরমার অগোচরে ভাঙে পাহাড়চুড়োর ঘুম এক সন্ধের স্মৃতিটুকু দুর্বার হাজার সকাল নূপুরের রুমঝুম চোরাবালি কাল হারিয়েছে পারাপার কে যে কার মন আলগোছে করে গুম প্রতিঈশ্বর্তীপাখায় কাঁপন তার এই হেমন্ত কবিতার মরশুম