
কৈশোর পেরিয়ে তারুণ্যে পদার্পণ করা একটি মেয়ে, দূরন্তপনা যাকে সবসময় ঘিরে রাখে। অথচ জীবনে একটার পর একটা ধাক্কা যেন পিষে ফেলার পরিকল্পনা করে এগিয়ে আসতে থাকে তার দিকে। সৌভাগ্যের স্পর্শে কিংবা আপন বুদ্ধিমত্তায় ধাক্কাগুলোকে সামলেও নেয় সে। মেয়েটির মধ্যে আছে তীব্র সাহস, প্রেম, আনন্দ ও জয়ী হওয়ার এক প্রবল আত্মবিশ্বাস। তার জীবনে হঠাৎ আসে একটা মানুষ, আচমকা কালো মেঘে আকাশ ছেয়ে যাওয়ার মতোন। কিন্তু মানুষটা ঝড় নয়, শ্রাবণ ধারার মতো আদুরে বর্ষণের পর একটা সতেজ কোমলতা দান করে যায়। দুজনে প্রেমে পড়ে, প্রেমে মরে, কঠিন প্রেমটা সুখের তরল মিশ্রণের জল গায়ে মাখতে মাখতে এগিয়ে যায় সামনের দিকে। দুজনে একসাথে স্বপ্নগুলো জয় করে ফেলে। পুনশ্চঃ গল্পটি মেয়েদেরকে অনুপ্রেরণা জোগাবে, প্রতি পদক্ষেপে নারীরা বুঝতে শিখবে তাদের কিছু একটা জানা বাকি ছিলো আর পুরুষ অনুধাবন করতে পারবে, তার জীবনে কিছু একটা অপ্রাপ্তি রয়ে গেছে, যা তাকে পূরণ করতে হবে। একইসাথে একটা তীব্র প্রেমের রোমাঞ্চকর গল্প। দুজনের প্রণয় হবে কী না, আবার হয়েও যেন এক হওয়াটা হচ্ছে না, এমন একটা উত্তেজনা জাগিয়ে রাখবে পাঠককে।