

এ কথা বলার অপেক্ষা রাখে না, গল্প-উপন্যাস বা কল্পকাহিনি পড়ার ধরন আর প্রবন্ধ কিসিমের তথ্যভিত্তিক বই (নন-ফিকশন) পড়ার ধরন নিশ্চয়ই এক হবে না। কোন ধরনের বই আপনি পড়ছেন তার ওপর নির্ধারিত হবে ‘কীভাবে বইটি পড়তে হবে’। আগেই বলে রাখি, অন্দরমহল বইটি প্রধানত বউ-মাদের জন্য। ঘর-সংসার ও বাচ্চাকাচ্চা নিয়ে তারা বেশ ব্যস্ত থাকেন। মন স্থির করে বসে বই পড়ার সময়-সুযোগ বা পরিস্থিতি খুব কমই পান। আবার দীর্ঘদিন তথ্যভিত্তিক বইয়ের সাথে সংশ্লিষ্টতা না থাকার কারণে পাঠাভ্যাসও কিছুটা নাজুক; তারা যদি ছোটখাটো কিছু পদ্ধতি প্রয়োগ করেন, তাহলে আশা করা যায় কিছু উপকার অবশ্যই বেশি পাবেন।