

একলা শালিক ভরদুপুরে খাচ্ছে খুঁটে স্মৃতির দানা আকাশজুড়ে ছন্নছাড়া মেঘবালিকার আনাগোনা তপ্ত দুপুর ঝিমোচ্ছে সব রাখাল ছেলের কল্পতরু বৈরী হাওয়ায় নাস্তানাবুদ এখান থেকেই গল্প শুরু বিরতিহীন ঘুঘুর ডাকে কোন অজানা হাতছানি দেয় ভেসে যাওয়ার এক অবকাশ অতীতটাকে তাড়িয়ে বেড়ায় মাতাল হাওয়ায় সাঁওতালি মেঘ চাঁদের বুকে ইচ্ছে নদী তোর ঠোঁটেতেই আজকে না হয় এক দুপুরের গল্প রচি।