

সহজ-সরল ও সাবলীল শব্দচয়ন এবং প্রাণবন্ত বাক্য-বিন্যাসে গ্রন্থিত হয়েছে ‘রাহুর চন্দগ্রাস’ এর পরিসর। ছোটো ছোটো গল্পের বয়ানে উঠে এসেছে নির্মল গল্পকথনের সুষমামণ্ডিত সাযুজ্য। ষোলোটি গল্পের ভেতর দিয়ে বয়ে চলা জীবনের ঘাত-প্রতঘাত কেবলই জন্ম দিয়েছে নানান প্রশ্নের, কখনও কখনও অনুচ্চারিত উত্তরের সেতুবন্ধনে পেয়েছে সাহিত্যের এক অনবদ্য মাত্রা।