
কোনো ইবাদত, আমল বা কাজ কোনো জায়গায় করা যেমন সুন্নাহ; আবার অন্য কোথাও একই কাজ না করা সুন্নাহ। যেমন্ত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজান দেয়া সুন্নাহ। আবার ঈদ ও জানাজার নামাজের আগে আজান দেয়া বিদআত। যদিও আজানের বাক্যগুলো অতি সুন্দর। বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর অনুসরণ ও এত্তেবা করতে হলে ছয়টি দিক বা বিষয় লক্ষ রাখতে হবে। বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এত্তেবা করলে প্রতিটি আমলই সুন্নাহ এবং অন্যকিছু করলে তা বিদআত। বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে, যতটুকু, যেভাবে, যে কারণে, যখন, যা দিয়ে কোনো আমল, কাজ বা ইবাদত করেছেন এবং করতে নিষেধ করেছেন; তা সেভাবে করার নামই হলো সুন্নাহ। আর এর বিপরীত যত বেশিই হোক, যত ভালোই হোক, যত সুন্দরই হোক, যত যুক্তিযুক্ত হোক্ত তা সুন্নাহর বিপরীত এবং তা বিদআত।