

প্রতিটি মানুষই পথপরিক্রমণের মধ্যে দিয়ে নিদির্ষ্ট অবস্থানে স্থির হন। রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্যতিক্রম নন। তাঁর ছেলেবেলা বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে কেটেছে। সেই ছেলেবেলার রবি'। কোলকাতার শিক্ষিত এবং সাংস্কৃতিক পরিবেশ থেকে দূরে শাহাজাদপুরের পল্লীপরিবেশ। সেইখানে প্রকৃতি আর মানুষের সাথে আত্নীকযোগ হয় রবীন্দ্রনাথের। শাহাজাদপুরের কাছারিবাড়ি এবং রবীন্দ্রনাথের জমিদারিজীবন নিয়ে লেখা হয়েছে 'রবির কর' নাটক।