

পথের শেষ মাথায় প্রায় মিলিয়ে যাওয়া পদচিহ্নের দিকে আটকে থাকে চোখ। এমনো কি হয়? ভালোবাসার টানে কি সত্যি সত্যিই কখনো ফিরে আসে হারানো স্বজন? নাকি সবটুকুই অলীক মায়ার ফাঁকি! মায়া মমতায় জড়িয়ে থাকা মন বুঝি মানতে চায় না বিচ্ছেদের বেদনা...ছায়ার মাঝেই খুঁজে নিতে চায় হারিয়ে যাওয়া অদৃশ্য ছায়াপথ! শাঁওলীর কাজল মাখানো চোখে কি সেদিন ভুলে ঢাকা হাতছানি ছিল? মুহিতের অনন্ত দিনরাত্রিগুলোও তাই ঘুরে ফিরে এঁকে বেঁকে ফিরে এসেছিল সেই দৃষ্টির বেঁধে দেওয়া সীমানাতেই। ছেলেবেলায় হাত ধরে পথ চিনিয়ে দেওয়া বড়ভাই সুজিত সেদিনও ফেরাতে চেয়েছিল তাকে। পারলো কই? কথা শোনেনি মুহিত। অনন্ত অসীমকে যারা খুঁজে আনতে চায় তারা কি শাসনের জালে বাঁধা পড়ে? শুধু জানা হয় না পেছনের থমকে যাওয়া পদক্ষেপগুলোর গল্প। তারাও সাথে ছিল। অনুসরণ করে চলছিল ছায়ার মতো। তারপর একদিন... ছাইচাপা কোনো এক ধুসর সন্ধায়...অনুসরণ করে চলা সেই প্রতিটি পদক্ষেপ থমকে দাঁড়ায়! বেদনার নীল রঙে নীলাভ হতে হতে তারাও লীন হয় বিলীন হয়ে যাওয়া কোনো এক ছায়াপথে। সময়ের অতল আহ্বানে... অমোঘ নিয়তির মতোই!
Apnar golpo gula eto sundor r eki sathe eto koster keno.. Ami bar bar pori apnar boi gula.. R o beshi beshi e book likhen plZ
Read all reviews on the Boitoi app
গল্পটা খুবই ভালো কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। যদিও বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে যে এ ধরনের খবর গুলো ডালভাত হয়ে গিয়েছে। আর একটা বিষয়..... মেয়েদের সৌন্দর্য যে মাঝে মাঝে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করে যে কারণে মহান আল্লাহ মেয়েদের জন্য পর্দা করাকে ফরজ করে দিয়েছেন.... এ ব্যাপারে সবাই সচেতন হোক এই দোয়া করি।