
আপাত দৃষ্টিতে গল্পটা সাদামাটা প্রেমের গল্পই মনে হতে পারে৷ মনে হতে পারে স্বপ্নের প্রবাসে একটা ছেলের টিকে থাকার লড়াই এর একটা অংশ৷ কিন্তু ঘটনা সেটা নয়৷ ঘটনা অন্যখানে৷ বিরাট বিশাল স্বপ্নের দেশে কত বিপদ ওৎ পেতে থাকে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না৷ কোন অশরীরি কি আপনার দিকে লক্ষ্য রাখছে? ওরা আপনার কাছে কী চায়? আসলেই কী ওরা রক্তমাংশের মানুষ নাকি অন্য কেউ বা অন্য কিছু? আঁধার ভুবনে এই সব পিশাচদের চক্রে আপনি পড়ছেন না তো? সতর্ক থাকুন৷ মন্দভাগ্য আপনাকেও নিয়ে ফেলতে পারে এমন কোন অন্ধকার চক্রে ৷